স্বৈরচারের সন্ত্রাসীরা বাঁশখালীতে এখনো প্রকাশ্যে চলাফেরা করে: শ্রমিক নেতা মোখতার সিকদার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা আছে। আমরা অহেতুক কোনো মানুষের সম্মানহানি করতে চাইনা। কিন্তু কোনো মানুষ যদি ফ্যাসিস্টদের কে পেট্রোনাইজ করে, স্বৈরচারকে নতুন করে প্রতিষ্টা করে এদেশের তৌহিদী জনতার বিরোদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করে তার সমুচিত জবাব দিতে বাধ্য হবো বলে বাঁশখালী উপজেলা প্রশাসনকে সতর্ক করেন চট্টগ্রাম দক্ষিণজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোখতার হোসাইন সিকদার।’

তিনি আরো বলেন, ‘আমি বাঁশখালী থানার চৌকস পুলিশ অফিসার ওসি জনাব সাইফুল ইসলামকে বলবো- যে স্বৈরচার সন্ত্রাসী করে, মাস্তানি করে, বালুমহাল দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে এ বাঁশখালীর মানুষকে অস্থির করে তুলেছে তারা রাস্তায় ওপেন চলাফেরা করবে, আপনারা নীরব থাকবেন তা বাঁশখালীর মানুষ আশা করে না। সম্মানিত ওসি সাহেব কে অনুরোধ করবো আপনি পদক্ষেপ নিন, আমরা আমাদের কর্মীদেরকে আইন হাতে তুলে নেওয়ার জন্য পরামর্শ দিব না।’

রোববার (১৯ জানুয়ারী) রাতে মাছরাঙ্গা কনভেনশন হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পুইছড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোখতার হোসাইন সিকদার এসব কথা বলেন।

ফেডারেশনের পুঁইছড়ি ইউনিয়ন শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নোমান বিন তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, মাওলানা মুহাম্মদ সোলাইমান, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ শরফুল আমিন চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা জোবায়ের আহমদ।

পুইছড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণের সহ সেক্রেটারী কাজী এমরানুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।

এ সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও জোবাইর আহমদ পুইছড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণের ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা আবদুল আহাদ কে সভাপতি ও আলহাজ্ব ওসমান গণি চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক পলাতক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে টানা তিনদিন অনশন করছেন আয়শা ইসলাম উর্মি (১৮) নামের এক কলেজছাত্রী। এদিকে

বেলকুচিতে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও ভয় দেখিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে বাবর আলী (৪৫) নামের এক ইউপি সদস্য ও বিএনপি নেতার

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাধারণ কিংবা উপনির্বাচনে বলপ্রয়োগ বা জবর-দখলের কারণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করায় সক্ষমতা হারালে ভোটকেন্দ্র কিংবা পুরো নির্বাচনের কার্যক্রম বন্ধ করতে পারবে নির্বাচন

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, আসতে শুরু করেছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে

বেলকুচিতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে আনছার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী