স্বেচ্ছাসেবক লীগ নেতার জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৯

ডেস্ক রিপোর্ট: পাবনার আতাইকুলায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের আরএফএলের শোরুম থেকে তাদের আটক করা হয়।

‎আটক হওয়া ব্যক্তিরা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ (৪৫), শ্রীকোল গ্রামের দিলবার হোসেনের ছেলে খাজা হোসেন (৪০), লোহাগড়া গ্রামের তালেব মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৩৯), ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফির ছেলে জনি (৪০), চোমরপুর গ্রামের জামাল মাস্টারের ছেলে লালন হোসেন (৩৮), জাবেদ আলীর ছেলে হাশেম আলী (৪০), শ্রীকোল গ্রামের আহমেদ মুন্সির ছেলে জলিল মুন্সী (৪২), শ্রীকোল বেলতলা গ্রামের আজিবর ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৪০), শ্রীকোল দিয়ারপাড়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে আব্দুল মজিদ (এনজিও) (৪২)।

‎এদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ পাবনা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা কামরুল হাসান মিন্টুর সঙ্গে বিএনপির রাজনীতি করতেন। এরপর মিন্টু আওয়ামী লীগে যোগ দেন। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি এলাকায় এসে বিএনপি নেতা পরিচয় দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর দোয়া চেয়ে বিভিন্ন পোগ্রাম ও বিলবোর্ড টানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের আরএফএলের শোরুমে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত লোকজন দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়েও যায় অনেকে। এছাড়াও বেশ কয়েকটি স্পটে সারারাত ধরে জুয়ার আসর বসানো হয়ে থাকে।

এ বিষয়ে ‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা টাকার বিনিময়ে ওই অফিস জুয়ারুদের কাছে ভাড়া দিয়ে থাকেন। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জুয়ার খেলা চলে। এলাকায় গরু চুরি থেকে শুরু করে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে একটি চক্র। কয়েকটি স্পটে সারারাত ধরে কয়েকমাস ধরে জুয়া খেলা হলেও পুলিশ গ্রেপ্তার করে না।,

‎তারা আরও বলেন, গত বছরের ৫ আগস্টে হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে আত্মগোপনে চলে যায়। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ভাগ্নের আশীর্বাদে এখনো ধরাছোঁয়ার বাইরে থাকেন স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল। সেই সময় সালিশ দরবার ও চাঁদাবাজি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। এসব নেতা কোনো মামলার শিকার হোন নি। এলাকায় পূর্বের মতোই ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। জুয়ার ব্যাপক সয়লাব করেছে। পুলিশ এদেরকে গ্রেপ্তার করছে না।

‎আতাইকুলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল আওয়াল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ৯ জনকে শুক্রবার দুপুরে মামলার মাধ্যমে পাবনা কোর্টে পাঠিয়ে দিয়েছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধ-পরবর্তী ধ্বংসযজ্ঞে গাজার প্রতিচ্ছবি দেখছে ইহুদিরা, স্বীকার করল ইসরাইলি মিডিয়া

অনলাইন ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গভীর মানসিক ও কৌশলগত পরাজয় স্বীকার করল ইসরায়েলি গণমাধ্যম। দেশটির সংবাদ মাধ্যমে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি সমাজের আক্রমণ-মুক্ত থাকার

আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগে অস্ত্রসহ দুই বিএনপি নেতা আটক

ঠিকানা টিভি ডট প্রেস: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। কয়েকদিন আগেই বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায়

ছাত্রী-শিক্ষিকার গোপন ভিডিও ধারণকালে ব্যাংকের পিয়ন আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচরে আন্তপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় আসা ছাত্রী, শিক্ষিকা ও নারী অভিভাবকদের ব্যবহৃত বাথরুমে মোবাইলে গোপনে ভিডিও ধারণকালে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক

তাড়াশে মাথায় আঘাত করে মোটর সাইকেল ছিনতাই

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তরা চালক কে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনার পরপরই পথচারীরা ওই চালক কে

ইয়াহিয়া খানের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গোলাম আযম: আমান আযমী

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, ১৯৬৯ সালে ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর