স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ রানার নানা আয়োজনে জন্মদিন পালিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানার জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এরশাদ রানার নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ জেলা, সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতককর্মী এবং শুভাকাঙ্খিদের উপস্থিতিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কেক কেটে রাতের খাবারের আয়োজন করা হয়।

তিনি ১৯৮৮ সালে ৩১ ডিসেম্বর শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের পরিবারে জন্মগ্রহন করেন। জানা যায়, তাঁর পরিবারের সকল সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সঙ্গে সম্পৃক্ত। বাল্যকাল থেকেই তিনি তাঁর বাবা ও চাচাদের হাত ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। পতিত শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক মামলায় জেল হাজতসহ নানা হয়রানীর শিকার হয়েছেন এরশাদ রানা। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ৬৪ জেলা তৃনমূল দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এবং জাপানি কোম্পানী জুকির দেশের সুনামধন্য সিনিয়র টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দেশব্যাপী কাজ করে যাচ্ছেন। জেলাজুড়ে যেমন তাঁর খ্যাতি রয়েছে তেমনি কর্মএলাকায়ও অত্যন্ত দক্ষ ও মিষ্টভাসী পরিচ্ছন্ন মানুষ হিসেবে সুনাম রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শর্ট সার্কিটে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাত লাখ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

জাতীয় সংগীত লিখতে না পারায় তেঁতুলিয়ায় গ্রাম পুলিশ নিয়োগে কেউ উত্তীর্ণ নয়

নিজস্ব প্রতিবেদক: তেঁতুলিয়া উপজেলাতে জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। বুধবার

ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের বড় স্বীকৃত সন্ত্রাসী’ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। মুহাম্মদ আসিফ

চৌহালী বাজার মনিটরিং কার্যক্রমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমে বাজার