স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁসের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রাইহান মজুমদার চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত মোহাম্মদ রানা বাতিসা ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাইহান মজুমদার নাঙ্গলকোট যাওয়ার পথে ডলবা-পাটানন্দী মসজিদের সামনে যুবদল নেতা রানা ও তার সহযোগীরা তার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত মুরগির খামারে নিয়ে গিয়ে মারধর, নগদ অর্থ ও স্মার্টফোন ছিনিয়ে নেয়। রাত তিনটার দিকে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।

এরপর ২৬ জুলাই রানা ফের রাইহানকে ওই খামারে ডেকে নিয়ে নির্যাতন চালায় এবং গলায় ছুরি ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মোবাইলে থাকা স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে একটি অজ্ঞাত নম্বর থেকে রাইহানের স্ত্রীর ফোনে কল দিয়ে দ্রুত এক লাখ টাকা না দিলে ভিডিও প্রকাশের হুমকিও দেওয়া হয়।

রাইহান বিষয়টি রানার পরিবারের সদস্যদের জানালে, অভিযুক্তের বাবা ও ছোট ভাই রাকিব মোবাইল ফোন ফেরত দেওয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদ রানা চৌদ্দগ্রাম এলাকার একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন এবং তার বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভুঁইয়া বলেন, “রানা আমাদের কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগের বিষয়টি শুনেছি। তবে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। অপরাধ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানে আফগান সন্ত্রাসী হামলা প্রতিহত, নিহত ৩০

অনলাইন ডেস্ক: আফগান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৩০ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই

সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহতার তথ্য ধীরে ধীরে সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে যেন নৃশংসতা তারা চালিয়েছে সেগুলোর বর্ণনা

জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির

জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ–০৬ আসনের

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক

বইমেলায় রাজশাহী কলেজ শিক্ষিকার গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’

ঠিকানা টিভি ডট প্রেস: অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে রাজশাহী কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হাজেরা খাতুনের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’। পুথিপ্রকাশ