স্বামী জামায়াত আমিরের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

নিজস্ব প্রতিবেদক: দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।,

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান। ডা. আমেনা বলেন, যাদের হাতে দেশ নিরাপদ, সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি হযরত উমর (রা.)-এর উদাহরণ টেনে বলেন, সেই ধরনের আল্লাহভীরু, ফরহেজগার, আমানতদার, বিশ্বস্ত ও দায়িত্বশীল নেতা নির্বাচন করতে হবে। ডা. আমেনা বেগম বলেন, বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত দেশ গঠন করা সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ যতি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই যদি চেষ্টা করি, আগামী ১২ তারিখ আমরা ভোটকেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ, যোগ্য, ইমানদার, আমানতদার প্রার্থী বাছাই করে নেব। যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে।

এ সময় ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ভোট চান তিনি।

একই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়।

এ সময় কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ভোটে জালিয়াতি করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ার করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহেদ আলী মাস্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে পাক সেনাদের সঙ্গে আফগানিস্তানের সীমান্তরক্ষীদের এ সংঘর্ষ চলে।

সলঙ্গা অস্ত্রের মুখে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ দায়ের

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাহা জ্জত হোসেন ভুইয়া বাদী হয়ে ৫ জনকে

মসজিদ নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘাত-বাড়িঘর ভাঙচুর, এবার ১৪৪ ধারা জারি

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় ঘটে যাচ্ছে সংঘাত ও সংঘর্ষ। সবশেষ শনিবার (২৬ জুলাই) এক আহত ব্যক্তির মৃত্যুর খবরে কয়েকটি

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬০ বছর বয়সী ইয়াকুব আলী নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বিশ্ব

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা