স্বামীসহ সাঈদা মুনার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ জুন) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডসহ ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ ও নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে আনুমানিক ২ হাজার কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন।

তিনি আরও জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ১ হাজার ২৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এক্ষেত্রে সহায়তা করছে যুক্তরাজ্য সরকার।

মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, সাবেক ভূমিমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট আদনানের পাচার সম্পদ উদ্ধারে যুক্তরাজ্যে কাগজপত্র পাঠানো হবে।,

তিনি বলেন, পাচারের টাকা ফেরত আনা সহজ নয়, তবে আমরা যেগুলো প্রমাণ করতে পারব তা ফেরত আনতে পারব বলে আশাবাদী।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪- ২০২৫ অর্থ বছরে প্রস্তাবিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের

পলাতক সাবেক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) শাহ আলম। তাকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। স্থানীয় সময় শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশ‌টির

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত

শাহজাদপুরে নৌকাডুবি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মনিরুল ইসলাম (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার ব্রজবালা গ্রামের আব্দুস সালামের

সিরাজগঞ্জে পিতাকে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদণ্ড

এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় পিতা ইদ্রিস আলীকে হত্যার দায়ে পুত্র ও মামলার বাদী রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একইসাথে ৫০