স্বামীর লাশ গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী, ঢালাই দিতে মজুদ ছিল বালু-সিমেন্ট

ডেস্ক রিপোর্ট: দুধের সঙ্গে মেশানো হয় ঘুমের ওষুধ। লাশ গুম করতে ঘরের মেঝে খুঁড়ে তৈরি করা হয় গর্ত। গর্তে ঢালাই দিতে মজুদ রাখা হয় সিমেন্ট-বালু। নিজের স্বামীকে মারতে এমনই মৃত্যুফাঁদ তৈরির অভিযোগ উঠেছে লাবণী আক্তার (২৮) নামে এক গৃহবধূর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ও স্বামীর টাকা আত্মসাৎ করতে এমন কৌশল গ্রহণ করে ওই নারী ও তার পরিবারের লোকজন।,

ভুক্তভোগী স্বামীর নাম ঠান্ডু বেপারী (৩৫) । তিনি সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ছলেনামা গ্রামের মিয়াচান বেপারীর ছেলে। ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন ঠান্ডু বেপারী।

ঠান্ডুর পরিবারের দাবি, স্ত্রীর পরিবারকে ১১ লাখ টাকা ধার দিয়েছিলেন ঠান্ডু বেপারী। শুক্রবার রাত দেড়টার দিকে শ্বশুরবাড়িতে পাওনা টাকা চাওয়ার জন্য যান তিনি। সন্ধ্যার দিকে কৌশলে তাকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ পান করান স্ত্রী লাবণী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকী বেগম। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশে শোয়ার ঘর থেকে গর্ত খোঁড়া ঘরে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় তার ঘুম ভেঙে যায়। এতে তার হাত-পা বেঁধে গলা কেটে হত্যার চেষ্টা করতে গেলে ঠান্ডুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে রেখে বউ-শাশুড়িরা পালিয়ে যায়। পরে আরও লোকজন জড়ো হয়ে ঠান্ডু বেপারীকে উদ্ধার করে।

ঠান্ডুর চাচা রমযান আলীর ভাষ্য, শ্বশুরবাড়ির পাশে জমি কেনার জন্য বায়না করেন ভাতিজা ঠান্ডু। এ নিয়ে প্রায় ১১ লাখ টাকা শ্বশুরবাড়ির লোকজনের কাছে জমা দেন তিনি। গতকাল রাতে ঢাকা থেকে আরও প্রায় ৭০ হাজার টাকা নিয়ে আসেন ঠান্ডু। তার ইচ্ছে ছিল শ্বশুরবাড়ি এলাকায় জায়গা কিনে বসত শুরু করবেন। মূলত ওই টাকা আত্মসাতের জন্য কৌশলে হত্যা করতে চেয়েছিল তারা। এছাড়া আগে থেকেই ঠান্ডুর সঙ্গে জমিজমা কেনা নিয়ে বিরোধ চলে আসছিল বলেও জানান তিনি।

এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), সুকদেব রায়। তিনি বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীর ছবি নিয়ে স্যোশাল মিডিয়ায়ায় সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে প্রথমবারের মতো জামায়াতের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এর আগে এই আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু

রাষ্ট্রপতির তিন কারণে ভাষণ বর্জন: জামায়াত আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির ভাষণ বর্জনের সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ)

ঢাকার বুকে নেমে এসেছে ‘একখণ্ড ফিলিস্তিন’

ডেস্ক রিপোর্ট: রোদে পুড়ে, ঘামে ভিজে, গলা ফাটিয়ে—শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। আবার চারপাশে শোভা পাচ্ছে লাল, সবুজ, সাদা

বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করে বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে তিনি

বিমান বিধ্বস্তে মাইলস্টোন ছাত্রীর মায়ের মৃত্যু, বাড়িতে শোকের ছায়া 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ঝুমঝুমের মা রজনী ইসলামের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে

৩৭ হাজার কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে সরকারি-বেসরকারি কোম্পানিগুলোর পাওনা ৩৭ হাজার ৭০ কোটি টাকা। অর্থাৎ ৩৭ হাজার ৭০ কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি। এর মধ্যে