স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেন। এরপর স্বামীকে তিনি আশ্বাস দিয়েছিলেন, এই অর্থে তাদের মেয়ের পড়াশোনা ও বিয়ের খরচ চলবে। কিন্তু কিডনি বিক্রির পর সেই নারী পুরো টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি)। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শঙ্করাইলের এক নারী তার স্বামীকে বুঝিয়ে বলেন, মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য টাকা জমানো দরকার। তাই তিনি স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহিত করেন।

স্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত রাজি হন। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তারা। ১০ লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তার স্ত্রীর মনে অন্য কিছু চলছে!

স্বামী যখন অর্থের জন্য নিজের কিডনি বিক্রি করছেন, তার স্ত্রী তখন ফেসবুকে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই ব্যক্তি ব্যারাকপুরের এক চিত্রশিল্পী। সম্পর্ক গভীর হওয়ায় কিডনি বিক্রির ১০ লাখ টাকা নিয়েই তারা পালিয়ে যান।

ঘটনার পর হতভাগ্য স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং স্ত্রী ও তার প্রেমিকের সন্ধানও পান। পরে পরিবারের সদস্য, শ্বশুর-শাশুড়ি ও ১০ বছরের মেয়েকে নিয়ে সেখানে হাজির হন তিনি।

তবে ব্যারাকপুরে চিত্রশিল্পীর সেই বাড়িতে অনেক ডাকাডাকির পরও কোনোভাবেই দরজা খোলেননি স্ত্রী। স্বামীর অনুরোধ, শ্বশুর-শাশুড়ির কান্না, এমনকি নিজের মেয়ের আহ্বানেও তিনি বাইরে আসেননি। উল্টো স্বামীকে ডিভোর্সের হুমকি দিয়ে বলেন, ‘যা পারো, করো!’

ভারতে ১৯৯৪ সাল থেকে মানব অঙ্গ বিক্রি অবৈধ হলেও অঙ্গদাতার সংকটের কারণে এই অনৈতিক কাজ এখনো চলে আসছে বলে মনে করেন চিকিৎসকেরা।

এই ঘটনায় হতভাগ্য স্বামী এখন আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তার কিডনি গেছে, স্ত্রীও চলে গেছেন এবং যে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেটিও ভেঙে গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাবেন। তার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সফরে তিনি রাজা

বেলকুচিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামায়াতের  ৩৬ জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) বিকালে পৌর এলাকায় শেরনগর

সৌদিতে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব

ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ইসরায়েল আটকে দেওয়ার খবর প্রকাশের রাতেই ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে

গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বাবার সামনে ভাইয়ের চোখ তুলে নিলেন দুই ভাই

ডেস্ক রিপোর্ট: বরিশালের মুলাদীতে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বাবার সামনেই দুই ভাই মিলে এক ভাইয়ের দুই চোখ তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মিরপুরে আগুনে নিহত বেড়ে ১৬

অনলাইন ডেস্ক: মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের নিহতের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ অক্টোবর)