স্বাধীন ফিলিস্তিন না হওয়া পর্যন্ত সশস্ত্র লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

অনলাইন ডেস্ক: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত সশস্ত্র লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে হামাস জানায়, “দখলদারিত্ব বজায় থাকা অবস্থায় প্রতিরোধ এবং সশস্ত্র কার্যক্রম আমাদের জাতীয় ও বৈধ সংগ্রামের অংশ। পূর্ণ জাতীয় অধিকার, সার্বভৌমত্ব এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেন, যুদ্ধবিরতির আলোচনায় হামাস নাকি অস্ত্র সমর্পণের আগ্রহ দেখিয়েছে। তার এই দাবির পরপরই হামাস বিবৃতি দিয়ে জানায়, তারা কখনোই অস্ত্র সমর্পণ করবে না এবং স্বাধীন ফিলিস্তিন না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে। একাধিকবার যুদ্ধবিরতির আলোচনা হলেও কোনো স্থায়ী সমঝোতা হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, হামাসের অনড় অবস্থানই শান্তিচুক্তির পথে প্রধান অন্তরায়। অন্যদিকে, হামাসের দাবি—ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে আলোচনার অগ্রগতি ঠেকাচ্ছে। তারা আরও জানিয়েছে, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি কাটার আগ পর্যন্ত দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো নতুন আলোচনায় বসবে না।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাত হলেই বেলকুচি পৌসভায় বসে মাদকের আসর: জেনেও ব্যবস্থা নিতে পারছেনা প্রশাসন 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় রাত হলেই বসে মাদকের আসর। সেই সাথে চলে নানা অনৈতিক কর্মকান্ড। দির্ঘদিন যাবৎ পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা রফিকুল

ভূঞাপুরের যমুনায় অবৈধ বালু ঘাটে বালু নামাতে গিয়ে এক শ্রমিক নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মো. আশরাফুল ইসলাম (১৭) নামে এক শ্রমিক অবৈধ বালুর ঘাটের বালু নামানোর গিয়ে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ

নতুন আলোর বাতিঘর

১২ই আগস্ট ২০১০। প্রিয় মল্লিক ভাইয়ের অনন্ত যাত্রার এইদিনে আমি খুলনা কারাগারে বন্দী। আচমকা খবর শুনে মনটা ভীষণ ব্যাথাতুর ও বিষন্ন হয়ে উঠলো। কারাগারে নিজের

সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদের অর্জনের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ

উল্লাপাড়ায় ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা।

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ক্ষতিকর ফরমালিন মেশানোর দায়ে দুটি কারখানার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ

সিরাজগঞ্জে সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে