স্বাক্ষর জাল করে জমি রেজিষ্ট্রি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি সাব রেজিষ্ট্রারের কার্যালয়ে প্রবাসীর জমি জাল স্বাক্ষরে রেজিষ্ট্রি নেওয়ানেওয়ায়,

জমির দলিল বাতিল এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জমির দলিল বাতিলে সিরাজগঞ্জ জেলা রেজিষ্ট্রার বরাবর লিখিত আবেদন করেন, ভুক্তভোগী জিতেন্দ্রনাথ পোদ্দারের ভাতিজা উত্তম কুমার পোদ্দার, তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছী গ্রামের মৃত নগেন্দ্রনাথ পোদ্দারের ছেলে।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন,  জিতেন্দ্রনাথ পোদ্দার পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ি ও জমি বাংলাদেশে রেখে প্রায় ২০ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশে আসেননি। এ অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি বেলকুচি সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে জিতেন্দ্রনাথ পোদ্দারের ০.২৮৩৮৩ শতাংশ জমি বিক্রি কবলা দলিল রেজিষ্ট্রি হয়। রেজিষ্ট্রি অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারি ও দলিল লেখক আব্দুল মতিনের সঙ্গে ক্রেতা বীরেন্দ্রনাথ পোদ্দারের মেয়ের জামাই বগুড়া জেলার শেরপুর উপজেলার পশ্চিম দত্তপাড়া গ্রামের সমীরন মন্ডলের  যোগসাজস করে এই জমিটি রেজিষ্ট্রি করে নিয়েছেন। তারা বিদেশে অবস্থান করা জিতেন্দ্রনাথের স্বাক্ষর নকল করে দলিল সম্পন্ন করেন।

লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, দলিলের বিষয়টি জানতে পেরে জিতেন্দ্রনাথ পোদ্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনোই দেশে আসি নাই এবং আমার জমি রেজিষ্ট্রি করে দেই নাই।

সিরাজগঞ্জ জেলা রেজিষ্ট্রার শরীফ তোরাফ হোসেন বলেন, আমরা লিখিত আবেদন পেয়েছি। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বেলকুচি সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে এভাবে জাল-জালিয়াতির মাধ্যমে জমি রেজিষ্ট্রি করে অনেক মানুষকে নিঃস্ব করা হয়েছে। এছাড়াও দলিল প্রতি সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মচারিদের বিরুদ্ধে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অন্তর্বর্তী সরকারের দায়ীত্ব গ্রহণের পর, শাহজাদপুরে ১৩টি ইউনিয়নে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন  

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দায়ীত্ব গ্রহণের পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামীণ কাঁচা রাস্তাঘাট ও বিভিন্ন

হাফেজে কুরআন এবং হাফেজে কুরআনের পিতা মাতার মর্যাদা

কোরআন সর্বশেষ আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনকে মানুষের জন্য মনোনীত করেছেন এবং তা রক্ষার অঙ্গীকার করেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমিই

সিরাজগঞ্জে শালিসে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলায় শালিস বৈঠকে হারান আলী সেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মারধরে নিহতের স্ত্রী মরিয়ম বেগম, ছেলে

বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর চার লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: এলেঙ্গা-রংপুর চার লেন মহাসড়ক এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা পেরিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছে। কাজের গতি কম থাকাসহ বিভিন্ন প্রশাসনিক ও

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।, সোমবার (২৭ অক্টোবর) সকাল

চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেন যুবদল নেতা, আন্দোলনের মুখে বহিষ্কার

সিলেট প্রতিনিধি: সিলেটে চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে। এরপর চাঁদাবাজি বন্ধের দাবিতে নগরের জিন্দাবাজারে সড়ক