স্বস্তির ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেলের দীর্ঘ সারি

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে গাড়ি। তবে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল অনেক বেশি চলাচল করছে। গত ২৪ ঘণ্টায় বুধবার (২৬ মার্চ)’ রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ৬ হাজার ১৯৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন লাখ নয় হাজার ৭৫০ টাকা।
মহাসড়ক সংশ্লিষ্টরা জানান, ঈদের দিন-ক্ষণ যতই ঘনিয়ে আসছে মহাসড়কে যানবাহনের চাপ ততই বাড়ছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক), যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
বাসেক’র যযুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে নয়টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া দুই পাশেই মোটরসাইকেলের জন্য আলাদা দুটি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছেন।
২৮-০৩-২০২৫
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুকে ভিত্তিহীন তথ্য দেয়ায় হাসান মোল্লার প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীল সীমান্ত নামের ফেক প্রোফাইলে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসান মোল্লার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করায় তীব্র

ওসমান হাদির মাথা থেকে গুলি অপসারণে অস্ত্রোপচার চলছে: ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটকে থাকা

যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে রাজশাহীতে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ১০ ফেব্রুয়ারি ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে, আইনশৃঙ্খলা

দেশ ছেড়ে পালিয়েছেন সারজিস আলম…সর্বশেষ যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি,“৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পাঁচ ইসলামী ব্যাংককে ৩৪ হাজার কোটি টাকার সহায়তা ফেরত স্থগিত

একীভূত ব্যাংক গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সহায়তা পুনরুদ্ধার স্থগিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দেওয়া প্রায় ৩৪ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা

নাফ নদী থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার দুপুরে হোয়াইক্যং