স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল: মন্ত্রণালয়ের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে এআই-সৃষ্ট ভুয়া অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়, অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর বিকৃত করে তৈরি। যে কেউ প্রকৃত কণ্ঠস্বরের সঙ্গে তুলনা করলে সহজেই বুঝতে পারবেন এটি কৃত্রিমভাবে সৃষ্টি করা।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, ইসমাইল চৌধুরী সম্রাটসহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়ানো ২৫ সেকেন্ডের ওই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুর সংক্রান্ত বিষয়ে এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের ভুয়া অডিও সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এতে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং মানুষ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।

প্রতিবাদলিপিতে আরও সতর্ক করা হয়, দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি ও প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। অন্যথায় আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার

রায়গঞ্জে বিএনপি’র গণসংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শিল্পপতি রুহী আফজাল 

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) নির্বাচনী এলাকা হতে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পর্যায়ের সফল নারী উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি রুহী আফজালকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। (১৫

বঙ্গবন্ধুসহ ৪০০ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক এমএনএ-এমপিএ-র মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না: তা‌রেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লি‌য়ে বিএন‌পি‌কে দ‌মি‌য়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তা‌রেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অফ ফেইমে’

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া, দুই রাউন্ড ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে

প্রথম বাংলাদেশি হিসেবে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার সায়েদ বাসিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: ওয়ার্ল্ড স্কাউটসের এশিয়া প্যাসিফিক রিজিওনের (এপিআর) গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ সায়েদ বাসিত। তিনিই প্রথম বাংলাদেশ স্কাউটসের সদস্যে এপিআর গ্যালান্ট্রি