স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোড়া’ প্রতীক পেলেন ইলিয়াস রেজা রবিন

জুয়েল রানা: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সলঙ্গা আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মানবাধিকার কর্মী মো. ইলিয়াস রেজা রবিন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সলঙ্গা আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মো: ইলিয়াস রেজা রবিন তার পছন্দের প্রতীক ‘ঘোড়া’ বরাদ্দ পান।

প্রতীক বরাদ্দ প্রসঙ্গে মোঃ ইলিয়াস রেজা রবিন বলেন, জনগণ ও তরুণ প্রজন্মের চাওয়া ছিল শক্তির প্রতীক ‘ঘোড়া’। ভোটের মাঠে সাধারণ ভোটারই সবচেয়ে বড় শক্তি। ব্যালট পেপারে প্রতীকটি স্পষ্টভাবে দেখা যায়, যা সহজেই ভোটারদের নজরে আসে। দৌড়েও সেরা প্রতীক হওয়ায় আমি ‘ঘোড়া’ প্রতীক বেছে নিয়েছি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মকে সারাদিন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাই।

রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার সার্বিক উন্নয়নে আমি আমার মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করবো। আশা করি, রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।

নির্বাচন কমিশনসহ বিএনপি ও জামায়াত জোটের সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সলঙ্গা আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মানবাধিকার কর্মী মোঃ ইলিয়াস রেজা রবিন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১ নং তালম ইউনিয়নের তালম সরাতলা গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত প্রোকৌশলী ইসমাইল হোসেনের ছেলে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রীকে “আইন” বিষয়ে

ইসরাইলে হাইপারসনিক ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: রাষ্ট্রীয় টিভি

অনলাইন ডেস্ক: ইসরাইল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে গেছে।

হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী: মেয়র ডা. শাহাদাত

শিব্বির আহমদ রানা, (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেন। এরপর স্বামীকে তিনি আশ্বাস দিয়েছিলেন, এই অর্থে তাদের মেয়ের পড়াশোনা ও বিয়ের

বাংলাদেশের দাপুটে বোলিংয়ে ১১০ রানে অলআউট পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের জবাব দিতে পারল না পাকিস্তান। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের দাপুটে বোলিংয়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে

তাড়াশে সালাম হজ্জ কাফেলার প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে সালাম হজ্জ কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস এর আয়োজনে হজ্জের প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ (২০ এপ্রিল)