স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে-যা বলছে সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেছেন, ‘মূল সংস্কার না করে কোনো নির্বাচন করলে কোনো লাভ হবে না। সেটি জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক। সে জন্য আমরা সংস্কারকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার নির্বাচনের সুপারিশ জানিয়েছি।’

রবিবার (২০ এপ্রিল), রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

তিনি বলেন, তবে স্থানীয় সরকার নির্বাচন অবিলম্বে করা হোক। কারণ ইউনিয়ন, জেলা-উপজেলা, পৌরসভা-সিটি করপোরেশন-সবখানেই শূন্যতা। এই শূন্যতার ফলে দেশে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে। স্থিতিশীল ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব নিয়ে আসা দরকার।

তবে এটি কখন কীভাবে করবেন, তা পরিষ্কার করে বলেননি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। তিনি জানিয়েছেন, জাতীয় ঐকমত্য না হলে এটি বলে একটি বিভেদ সৃষ্টি করার দরকার নেই। তারা প্রয়োজনটির কথা বলেছেন।

তিনি আরও বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো একমত হয়ে সিদ্ধান্ত নিক কোন নির্বাচন আগে হবে। স্থানীয় সরকার নির্বাচনও গুরুত্বপূর্ণ, জাতীয় সংসদ নির্বাচনও গুরুত্বপূর্ণ। একটি করলে আরেকটি করা যাবে না, এ-জাতীয় শর্তই অমূলক কথা। দুটিই করতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিদ্যুৎ খাতে লুটপাটে পাচার বহু বিলিয়ন ডলার, তদন্তের জালে বিপু ও চক্র

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগ ধরে বিদ্যুৎ খাতের নামে রাষ্ট্রীয় অর্থের লুটপাট ও বিদেশে অর্থপাচারের ভয়াবহ চিত্র উঠে এসেছে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

বেলকুচির মুকুন্দগাঁতী বণিক সমিতির নির্বাচন সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার প্রাণকেন্দ্র মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে

চাঁদা না দেওয়ায়’ রাস্তা বন্ধ করে দিলেন বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

১ অক্টোবর দুপুরে উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে নিয়ে পালিয়েছেন বলে জানা গেছে।

কাজিপুরে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা ধ্বসে যাওয়ার আশঙ্কা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে পুকুর পাড়ে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা নিরবে ধ্বসে যাওয়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী। জানা যায়, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড়

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির