স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শ্রী রুপ কুমরা চন্দ্র সরদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।’

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলা চলাকালে অপর আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে শ্রী রুপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সারদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে অনিল রুপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল। এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর স্বামী রুপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি), আদালত শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।’

১৩-০২-২০২৫

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ টাকা

নিজস্ব প্রতিবেদক: প্রসঙ্গত, পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করে থাকেন। আর এজন্য

মধ্যপ্রাচ্যের সংঘাতে ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশের পোশাক রফতানিকারকরা

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ইউরোপে পণ্য পাঠাতে নতুন সংকটে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত। আকাশপথে চলাচল ব্যাহত হওয়ায় জরুরি চালান বিমানবন্দরে আটকে

কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ, আওয়ামী লীগের হরতাল

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি। রাজধানীর পল্টন মোড়ে

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত

মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর অংশে সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৪৫) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবপুর মুন্সির