স্ত্রী বিতরণ করলেন আওয়ামী লীগে লিফলেট, গ্রেপ্তার হলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার পঁচামাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, অহিদুরের স্ত্রী মৌসুমী রহমান উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। সোমবার রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। ওই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর মৌসুমীকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মৌসুমীকে না পেয়ে গ্রেপ্তার করা হয় অহিদুরকে।

জানা গেছে, অহিদুর আওয়ামী লীগ বা সহযোগী কোনো সংগঠনের পদে নেই। তবে তিনি আওয়ামী লীগের কর্মী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পাঁচ মাস আগে হওয়া একটি নাশকতার মামলায় অহিদুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অহিদুর মামলার এজাহারভুক্ত আসামি নন। ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মৌসুমী রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বিয়ে করতে এসে বউয়ের বদলে পাত্রীর বান্ধবীর গলায় মালা!

অনলাইন ডেস্ক: বিয়ে করতে এসে পাত্রীকে মালা না পরিয়ে, তা পরালেন পাত্রীরই এক বান্ধবীকে। পরে সেই ভুল শুধরাতে গিয়ে একের পর এক ভুল পাত্রের। তাতেই

সিইসি শপথ ভঙ্গ করেছেন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে

সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তফশিল ঘোষণার

সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজনের সৃষ্টি হবে না: ইকবল হাসান মাহমুদ টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সনাতন ধর্মের উৎসব সবার, আগেকার দিনে পাড়া মহল্লার প্রতিবেশীরা এক সাথে

কক্সবাজার ৮০ গ্রামের মানুষ পানিবন্দি: বিপদসীমার কাছাকাছি বাঁকখালী ও মাতামুহুরি নদীর পানি

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: টানা কয়েকদিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ৮০টিরও বেশি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে

যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পাড়ি দিলো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

নজরুল ইসলাম সিরাজগঞ্জ: প্রথমবার যমুনা রেল সেতু হয়ে বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে প্রথমবারের মতো পাড়ি দিলো ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ