স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে মামাত বোনের অনশন

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অনশন শুরু করেন তরুণী।

এদিকে তরুণীর অনশনের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন জামায়াত নেতা ও তার পরিবারের লোকজন। অভিযুক্ত সাইফুল্লাহ মানসুর এওয়াজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে ও একই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তরুণী জানান, সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাত ভাই। ৩ বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। পরে মুঠোফোনে কথা হয় দুজনের। এরই মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।

প্রেমের সূত্র ধরে সম্পর্কের দীর্ঘদিন পর পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন দুজন। বিয়ে করে ঢাকায় গিয়ে কাবিন দেখিয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সংসার করেন তারা। পরে তাকে ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে আসেন সাইফুল্লাহ। এ সময় থাকা খাওয়ার জন্য টাকা পাঠাতেন সাইফুল্লাহ। সরেজমিনে শুক্রবার বিকেলে সাইফুল্লাহর বাড়িতে গিয়ে দেখা যায় ঘর তালাবদ্ধ। বাইরে ঘরের সিঁড়িতে বসে অনশনে আছেন তরুণী। অনশনরত তরুণী বলেন, আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ।

এখন তার মা-বাবা আমাকে মেনে না নেওয়ায় তিনিও আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন। বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই আমার। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দেন অভিযুক্ত সাইফুল্লাহ মানসুর। মুঠোফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ জানান, তারা পরস্পর আত্মীয়স্বজন।

ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। আমরা বিষয়টি নিয়ে আলোচনায় বসব। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডাকসুর ভোটগ্রহণ শুরু, সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স

কুমিল্লায় বিএনপিতে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী। রোববার (২১ ডিসেম্বর) ১ নং শালঘর ইউনিয়নে ঝাড়ু চেয়ারম্যানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে সোহারাব খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের

বাবরি মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ।

 মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ১৯৯২ সালের ডিসেম্বরে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছিল। ২৮ বছর পর সেই মসজিদ ভাঙ্গার রায় হতে যাচ্ছে আজ। মসজিদ ধ্বংসের মামলার রায়

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে,

বেলকুচিতে মাস ব্যাপি আনন্দ মেলা উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলকুচি পৌর