স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক খালুর দুই চোখ তুলে নিলো ভাগ্নে

নিজস্ব প্রতিবেদক: যশোরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির দুই চোখ তুলে ফেলেছে তার ভাগ্নে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বকচর করিম তেল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত শহিদুলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনার পর পরই যশোর ডিবি পুলিশের একটি টিম ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে শহরের পালবাড়ি এলাকা থেকে আটক করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।’

এদিকে আটককৃত আসামি সাদ্দামকে নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোরের পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে বলেন, পরকীয়ার জন্যই সাদ্দাম তার খালু শহিদুলের চোখ উপড়ে দিয়েছে। তিনি বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম শহিদুল, আসামি সাদ্দাম হোসেনের আপন খালু। সাদ্দাম পেশায় ট্রাক ড্রাইভার এবং খালু শহিদুল কৃষক। আসামি দীর্ঘদিন ধরে সন্দেহ করছিল তার ১ম স্ত্রী প্রিয়া খাতুনের সঙ্গে তার খালুর পরকীয়া সম্পর্ক রয়েছে। এদিকে তার খালু মাঝে মাঝেই বলে প্রিয়ার জিনের ভর রয়েছে। আর জিন তাড়ানোর কথা বলে ঘরের মধ্যে একাকী প্রিয়া ও শহিদুল দীর্ঘ সময় অতিবাহিত করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় সাদ্দাম তার লোকজন নিয়ে ঘরের বাইরে অবস্থান নিয়ে নিশ্চিত হয় যে, জিনের কথা বলে সে শারীরিক সম্পর্ক করে। সম্প্রতি সাদ্দাম তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করলেও লোকলজ্জার ভয়ে সে সময় কাউকে কিছু বলেনি।

এ ঘটনার জেরে ধরেই গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহিদুলকে বকচর করিম পাম্পের সামনের রাস্তায় একা পেয়ে সাদ্দাম তার ওপর হামলা চালিয়ে তার দুই চোখ চাকু দিয়ে তুলে ফেলে। এ বিষয়ে যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’ সুপার নূর-ই-আলম জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে জড়িত সাদ্দামকে আটক করতে পারায় প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা সম্ভব হয়েছে। পাশাপাশি প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিক্ষোভ দমনে হিমশিম খাচ্ছে তেহরান, ঐক্যের ডাক খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান গণবিক্ষোভের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বিক্ষোভকারীদের

চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ তিন শতাধিক কনটেইনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের শেড ও ইয়ার্ডে বছরের পর বছর ধরে পড়ে আছে বিপজ্জনক রাসায়নিক ও তেজস্ক্রিয় পদার্থভর্তি তিন শতাধিক কনটেইনার। এর মধ্যে ১৩টিতে তেজস্ক্রিয় পদার্থ

সিরাজগঞ্জে শয়নকক্ষে হামলা ও লুটপাট 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামের হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামালের ক্রয়কৃত সম্পত্তি আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ি ভাংচুর, মারধর

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহেদ আলী মাস্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন।

সলঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

জুয়েল রানা: মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার উদ্যােগে বিশাল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে) সকালে