স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর স্বামীর মৃত্যু: সিরাজগঞ্জে এক হৃদয়বিদারক ভালোবাসার গল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ীতে ঘটেছে এক অভূতপূর্ব ও হৃদয়বিদারক ঘটনা। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হলো মাত্র ৩০ মিনিটের ব্যবধানে।

প্রথমে মারা যান স্ত্রী সুমিত্রা রানী শীল (৮৩), তার ঠিক আধাঘণ্টা পর পৃথিবী ছেড়ে বিদায় নেন স্বামী মহেন্দ্র নাথ শীল (৮৬)।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে।

পরদিন বুধবার এই প্রেমময় দম্পতিকে সিরাজগঞ্জ পৌর ঘুড়কা মহাশ্মশানে একসঙ্গে দাহ করা হয়—যেখানে শোকাবহ পরিবেশে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

নিহতদের নাতি উত্তম শর্মা জানান, তার দিদিমা সুমিত্রা রানী শীল দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় সঙ্গিনীর মৃত্যু যেন সহ্য করতে পারলেন না মহেন্দ্র নাথ শীল। স্ত্রীর মৃত্যুর মাত্র ৩০ মিনিটের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও পৃথিবী ছেড়ে চলে যান।

মহেন্দ্র নাথ শীল পেশায় একজন নরসুন্দর ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত নিজ এলাকায় সুনাম ও ভালোবাসা নিয়েই কাটিয়েছেন সময়।

সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সূত্রধর বলেন, “স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে তিনি স্ট্রোক করেন এবং মারা যান। আমরা তাদের দুজনকে একসঙ্গে দাহ করি। এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এলাকায় সবাই খুব মর্মাহত।”

এই ঘটনাটি শুধু শোকের নয়, বরং নিঃশর্ত ভালোবাসার এক নিদর্শনও বটে।

যেখানে মৃত্যুও আলাদা করতে পারেনি ভালোবাসার বন্ধন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির

ভয়াবহ ‘সুনামি’র কবলে ইসরাইল!

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই ভয়াবহ এক ‘সুনামি’র কবলে পড়েছে দখলদার ইসরাইল। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরাইলি সংসদ

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ

আ. লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে: মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীকে সরাসরি জানিয়েছেন—আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কোনো নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২০

তাড়াশে পুজা পুনর্মিলনী অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে তাড়াশে শারদীয় দুর্গা পূজা পরবর্তী পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৫ অক্টোবর) বিকেলে তাড়াশ রাঁধা গোবিন্দ