স্ত্রীর প্রেম ঠেকাতে না পেরে স্বামীর কাণ্ড

রাজশাহীর মোহনপুর উপজেলায় স্ত্রী সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী প্রতাপ কুমার সাহা (৩৮)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। এর আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, রাজশাহীর মোহনপুরের প্রতাপের সঙ্গে রংপুরের পীরগঞ্জের তাপসী রানী সাহার বিয়ে হয় প্রায় ৬ বছর আগে। তাদের একটি সন্তান আছে। স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো বলে প্রতিবেশীরা জানিয়েছেন। স্ত্রী তাপসী রানীর সঙ্গে এক যুবকের পরকীয়া চলছে বলে প্রতাপ সন্দেহ করে আসছিলেন। তা নিয়ে স্বামী স্ত্রীর বিবাদ চরমে উঠলে প্রতিবেশীরা মীমাংসা করে দিতেন।

তিনি আরও জানান, বুধবার (২৯ সেপ্টেম্বর) ফের তাদের মাঝে একদফা ঝগড়া হয়। পরে রাতে আলাদা ঘরে গিয়ে গলায় দড়ি দেন প্রতাপ। এ বিষয়ে মোহনপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে প্রতাপের ছোট ভাই সজল কুমার সাহা জানিয়েছেন, তার ভাইকে মেরে ফেলা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করে। এ ঘটনায়

আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: পদত্যাগের ইঙ্গিতে ড. ইউনূস, উদ্বেগে দেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে

দ্বিকক্ষ সংসদের নতুন কাঠামো: উচ্চকক্ষ ও নিম্নকক্ষের কার্যপ্রণালি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংশ্লিষ্ট সংস্কারের ওপর গণভোট শেষে দেশের আইনসভায় যুক্ত হচ্ছে দ্বিকক্ষ সংসদব্যবস্থা। এতদিন এককক্ষবিশিষ্ট সংসদ চালু থাকলেও

ইবিতে বাস আটকানো নিয়ে সমন্বয়ক-শিক্ষার্থীদের হাতাহাতি, বাস ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে এসবি পরিবহনের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাস আটক করে ভাঙচুর

আশা জাগিয়েও মন্ত্রিত পেলেন না মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা