স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে ঘুমন্ত অবস্থায় রিনা বেগম নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী আলমগীর হোসেন। একই সঙ্গে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো বঁটি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে শীল পাটা দিয়ে দুই হাত ও দুই পা থেঁতলে দেওয়া হয়েছে।

রোববার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে আহত রিনার ভাই অ্যাম্বুলেন্সচালক হোসেন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলমগীর হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর বাঞ্চানগর এলাকার কসাই বাড়ির লেদু মিয়ার ছেলে ও পেশায় নির্মাণশ্রমিক।’

জানা গেছে, বাড়িতে ঘর না থাকায় রিনা ও তার স্বামী আলমগীর কালু হাজী সড়কে সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে রিনা খাবার শেষে ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্বামী আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো বঁটি দিয়ে আঘাত করে। পরে তার দুই পায়ের রগ কেটে দেয়। একপর্যায়ে পাথরের শিল পাটা দিয়ে দুই হাত ও দুই পা থেঁতলে দেয়। পরে আহত রিনাকে ফেলে রেখে সে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠান।

রিনার ভাই হোসেন আহমেদ বলেন, রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছি। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। আমি ঢাকা থেকে এসে থানায় মামলা করব।

তিনি আরও বলেন, কোনো কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে মাদক সেবন করত।

পালিয়ে যাওয়ায় এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য জানা যায়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। তবে সকালে ঘটনাটি জানতে পেরেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল

সম্মানিত ব্যক্তির হাতে হাতকড়া: যৌক্তিকতা ও বাস্তবতা!

মাহমুদুর রহমান দিলাওয়ার সম্প্রতি বাংলাদেশের একজন সুপরিচিত আলেমেদ্বীন ও ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী ইব্রাহীমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ২টার দিকে রাজধানীর

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনাকে “চরম পীড়াদায়ক ও অনভিপ্রেত” বলে মন্তব্য করেছেন

সলঙ্গায় চোর সামিদুল এর চোরাই পয়েন্টে ম্যাজিস্ট্রেট এর অভিযান 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাইসহ ১২ মামলার আসামী চোর সামিদুল এর মাদক সেবন, বিক্রি, চুরি ডাকাতির মালামাল প্রকাশ্য বেচাকেনা ভিডিও

ইরানের সমর্থনে ইরাকে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ইরানের সমর্থনে ইরাকে হাজার হাজার মানুষের বিক্ষোভ করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাগদাদের সদর সিটিতে তারা এ বিক্ষোভ করেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ

১০৫ আসনে জয় পাবে জামায়াত, বিএনপি ১০১ আসনে: আইআইএলডির জরিপ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টিতে, আর বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টিতে জয় পাবে বলে এক জরিপ প্রতিবেদনে দাবি করা হয়েছে। সোমবার