স্ত্রীর নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর স্ত্রী লুৎফুল তাহমিনা–র নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগে তাহমিনাকে প্রধান আসামি ও আসাদুজ্জামান খান কামালকে সহযোগী আসামি করে করা মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে সংস্থাটি। শিগগিরই এটি আদালতে দাখিল করা হবে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ২০২৪ সালের ৯ অক্টোবর মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে সম্প্রতি মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তদন্তে তাহমিনার নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ৪৩ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সময়ে পারিবারিক ব্যয়ের পরিমাণ পাওয়া যায় ১ কোটি ৬৫ লাখ টাকা। ফলে তাঁর মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০ কোটি ৯৯ লাখ টাকা।

তদন্তে দেখা গেছে, এই সম্পদের বিপরীতে তাহমিনার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৫ কোটি ২২ লাখ টাকা। এ হিসাবে তাঁর নামে ১৪ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে, যার কোনো বৈধ উৎস তদন্তে পাওয়া যায়নি।

অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রীর নামে রাখতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন।

দুদকের তদন্তে আরও জানা যায়, তাহমিনা ও তাঁর স্বামীর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে নগদ ও সন্দেহজনকভাবে ২১ কোটি ৫২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তাহমিনার মালিকানাধীন স্থাবর সম্পদের মধ্যে ফ্ল্যাট, জমি ও দোকান রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ব্যবসায়িক শেয়ার, ব্যাংকে জমা অর্থ, এফডিআর, সঞ্চয়পত্র এবং যাত্রী পরিবহনের বাস।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের আবরারিয়া মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আদনান (৭)। মাত্র ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে হেফজ সম্পন্ন করেছে

চাচাকে বিয়ে করতে না পেরে স্বামীকে খুন: বিহারে নববধূসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে মাত্র ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। প্রেমে ব্যর্থ হয়ে আপন চাচার সঙ্গে

রাজনৈতিক দলগুলো শিগগির জুলাই সনদে সই করবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান শহরের পুলিশ লাইনের ৪ তলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। শনিবার (৬ আগষ্ট) সন্ধ্যায়

তিন ভাগে বিভক্ত আওয়ামী লীগের ভোট

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাদ দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচন থেকে দলটি বাইরে থাকলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া