স্ত্রীর দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে নার্সের অনশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামে। অনশনরত তরুণীর নাম সুলতানা খাতুন। তিনি শিবগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং ঢাকার একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত।

সুলতানার দাবি, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত নাহিদ ইসলামের সঙ্গে আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখে রাজশাহী নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর নাহিদ চট্টগ্রামে কর্মস্থলে এবং সুলতানা ঢাকায় ফিরে যান। কিন্তু গত এক-দেড় মাস ধরে নাহিদ যোগাযোগ বন্ধ করে দেন। পরে জানতে পারেন, নাহিদ গোপনে আরেকটি বিয়ে করেছেন। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান নেন।

সুলতানা অভিযোগ করেন, অবস্থানকালে তার ব্যাগে থাকা বিয়ের ডকুমেন্টস ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এছাড়া নাহিদের বাবা হুমায়ুন রেজা, চাচা আব্দুল লতিফ ও স্থানীয় কয়েকজন তাকে মারধরের চেষ্টা করেন।

নাহিদের পরিবারের দাবি, তারা মেয়েটিকে চেনেন না। নাহিদের বাবা বলেন, “সে যদি আমার ছেলের বউ হয়, কাবিননামা দেখাক। তাহলে মেনে নেব।”

নাহিদ ফোনে বলেন, “সুলতানা আমার মাদ্রাসার সহপাঠীর বড় বোন। তার সঙ্গে কখনো প্রেম বা বিয়ের সম্পর্ক ছিল না।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনজারুল ইসলাম জানান, “ঘটনাস্থলে গিয়ে দেখি মেয়েটি জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করছে। তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।”

গোমস্তাপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফারজানা সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

বিনোদন ডেস্ক: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন ফারজানা সিঁথি। রাজপথে তার বাঘিনীর মতো গর্জন তাকে পরিচিতি এনে দেয়। এবার সেই সিঁথি ধর্ষণের হুমকি

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া, হার্ট ও ফুসফুস সংক্রমণে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের

ডিবি হেফাজতে মোল্যা নজরুল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল‍্যা নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। শনিবার সন্ধ্যায় তাকে ডিবি হেফাজতে

জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি এই হামলাকে দেশবিরোধী “সবচেয়ে বাজে আগ্রাসন” হিসেবে

সব জনতাই সমস্যা সৃষ্টি করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সব জনতাই সমস্যা তৈরি করছে, তবে সব জনতাকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।’ সোমবার

দাখিল পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে এক দাখিল পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (দালালীটারী ) গ্রামে