স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধে গোসল করলেন স্বামী!

সুদীপ্ত শামীম, গাইবান্ধা: দাম্পত্য কলহের অবসান ঘটিয়ে তালাক দিয়েছেন স্বামী। এরপর দেনমোহরের ২ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেছেন তিনি। এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামে।

জানা যায়, ওই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে হৃদয় মিয়া (৩০) এক বছর আগে একই গ্রামের রিয়া মনি (২২)-কে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের সময় দেনমোহর নির্ধারিত ছিল ২ লাখ ৮৫ হাজার টাকা।

তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকত। একপর্যায়ে উভয়পক্ষের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন ধরে পরিবার ও স্থানীয়রা চেষ্টা করেও সমঝোতা করতে পারেনি।

শেষমেশ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে স্থানীয়দের উপস্থিতিতে তালাক কার্যকর হয়। রেজিস্ট্রার (কাজী)-এর মাধ্যমে তালাক রেজিস্ট্রি করা হয় এবং স্ত্রী রিয়া মনিকে দেনমোহরের সম্পূর্ণ অর্থ বুঝিয়ে দেন হৃদয় মিয়া।

এরপর শুক্রবার বিকেলে জমিদার বাজার এলাকায় হৃদয় মিয়ার পরিবারের উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়। গ্রামের লোকজন ও স্বজনদের উপস্থিতিতে ২৫ কেজি গরুর দুধ এনে তার গোসল করানো হয়। আয়োজন ছিল গ্রামীণ গান-বাজনারও।

স্থানীয়রা জানান, এটি ছিল হৃদয় মিয়ার ‘মনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার প্রতীকী উৎসব’।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে ‘অভিনব প্রতিবাদ’ ও ‘অদ্ভুত স্বস্তি প্রকাশ’ হিসেবে দেখছেন।

এ বিষয়ে হৃদয় মিয়ার মন্তব্য পাওয়া যায়নি। তবে তার এক আত্মীয় জানান, ‘হৃদয় দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপে ছিল। তালাকের পর পরিবার চাইলো, ও যেন নিজের ভেতরের কষ্ট দূর করতে পারে। তাই এমন আয়োজন করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে মিলল পানির বোতল

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে এক কাটুনে ৯ বোতল তেলের বোতলে পানি পাওয়া গেছে। প্রতিটি বোতল ছিল

ভারতীয় আধিপত্য প্রতিবেশী দেশগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার প্রধান নিরাপত্তা প্রদানকারী এবং একটি সমৃদ্ধ-স্থিতিশীল প্রতিবেশীর স্বাভাবিক নেতা হিসেবে বিবেচনা করতে চায়। কিন্তু বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত–ভারতের হস্তক্ষেপ

জাতীয় যুব শক্তির কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনের পদত্যাগের ঘটনা ঘটেছে। শনিবার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। বুধবার (৫ মার্চ), দুপুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও পথে বেশ কয়েকটি

তারেক রহমানের দেশে আসতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঠিকানা ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই, তিনি যেকোন সময় আসতে