স্ত্রীকে চমক দিতে দ্রুত ডিউটি শেষ করে,বাসায় গিয়ে দেখেন স্ত্রী পরকীয়া’

নিজস্ব প্রতিবেদক: বিশেষ দিনে প্রিয়তমাকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বাসায় ফেরেন এক স্বামী। ভেবেছিলেন, আজকের দিনটি হবে ভালোবাসা আর আনন্দে ভরা একটি স্মরণীয় দিন। কিন্তু দরজায় কড়া নাড়তেই যেন সব আনন্দ জমে গেল এক অজানা শঙ্কায়। স্ত্রীর কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। অবশেষে জানালার পাশে গিয়ে উঁকি দিতেই দেখলেন এক যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে।

সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল—স্ত্রী কেন দরজা খুলছিল না। ঘরে ঢুকে তিনি দেখেন, নিজের স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। দৃশ্যটি দেখে হতভম্ব স্বামী যেন কার্যত পায়ের নিচের মাটি হারিয়ে ফেলেন। ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুরপড় চারতলা মোড় এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারীর পরনে ছিল অসংলগ্ন পোশাক, তিনি লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত। জানালার পাশে দাঁড়িয়ে থাকা পরকীয়া প্রেমিক পালানোর চেষ্টা করছিলেন। দৃশ্যটি এতটাই বিব্রতকর ছিল যে অনেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন।

এলাকা সূত্রে জানা গেছে, স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফেরেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে তিনি রাগ ও অপমানে ভেঙে পড়েন। মুহূর্তের মধ্যেই আশেপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড়। পরে কেউ একজন ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।’

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, পরকীয়া কেবল একটি প্রতারণা নয়—এটি বিশ্বাস, শ্রদ্ধা ও পারিবারিক মূল্যবোধের ওপর এক নির্মম আঘাত। একজন স্বামী সারাদিন পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাতে চান, আর সেই ভালোবাসার প্রতিদান যদি হয় প্রতারণা, তবে সম্পর্কের ভিত্তিই নড়বড়ে হয়ে যায়।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসী স্বামীদের অনুপস্থিতিতে এমন ঘটনা ঘটে বলে সাধারণ ধারণা থাকলেও এই ভিডিও প্রমাণ করে—পরকীয়া এখন সমাজের গভীরে শেকড় গেড়ে বসেছে। এটি কেবল ব্যক্তিগত নয়, সামাজিক সংকটেও রূপ নিচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্চ ফর গাজায় অংশ নিতে যাওয়ার পথে টাঙ্গাঈলে ২ মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক: মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে টাঙ্গাঈলের ধনবাড়ী বানিয়াজং

বাড়ছে আগুনের তীব্রতা, সরিয়ে নেয়া হচ্ছে বিমান

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানগুলো টেনে আগুনের কাছ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ে বিচ্ছেদের হার ৩৬.২৮ শতাংশ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দিন দিন বিয়ে বিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয় হিসাব বলছে, প্রতি ১০০টি বিয়ের মধ্যে প্রায় ৩৬টি বিচ্ছেদে গড়াচ্ছে- যা

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র,

কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, নাহলে থানা ঘেরাও’

নিজস্ব প্রতিবেদক: কে কি করেছে? কে আওয়ামী লীগ করেছে? সেটা না। সবাই আমাদের মানুষ। সবাই চৌরঙ্গীর মানুষ। এদেরকে পুলিশ অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে

বিএনপি নেতার ভবনে রাতভর অভিযান: অস্ত্রসহ গ্রেপ্তার ৭

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার পিস্তল, গুলি ও যোগাযোগ সরঞ্জাম নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা ও গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক মোল্লার বহুতল