স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন বিএনপি-ছাত্রদল নেতারা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করেছেন বিএনপি ও ছাত্রদল নেতারা। রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।,

অভিযোগে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টুসহ স্থানীয় কয়েকজন ছাত্রদল নেতা ও তাদের সহযোগীরা স্কুলে প্রবেশ করে সহকারী শিক্ষক শফিকুর ইসলামের ওপর চড়াও হন। এসময় লোহার রড, হাতুড়ি, জিআই পাইপ ও লাঠিসহ অস্ত্র নিয়ে তারা অফিসকক্ষে ঢুকে শফিকুর ইসলামের কলার ধরে মারপিট শুরু করেন। পরে শিক্ষককে টেনে-হিঁচড়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে আবারো বেদম প্রহার করা হয়।

শিক্ষক শফিকুর ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে তাকে হুমকি দেয় যে পুনরায় স্কুলে এলে হাত-পা ভেঙে দেওয়া হবে কিংবা হত্যার শিকার হতে হবে।,

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত মনে হয়েছে। অভিযোগের বিষয়ে আমার কাছে কেউ কিছু জানায়নি। হঠাৎ স্কুলে ঢুকে তারা শিক্ষক শফিকুরকে আক্রমণ করে টেনে নিয়ে যায়। পরে শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে উদ্ধার করেন।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু কোনো মন্তব্য করতে রাজি হননি। আর অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুজ্জামান সবুজ ফোন রিসিভ করেননি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে হুমকি পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি!

নিজস্ব প্রতিবেদক: পুলিশের লুট হওয়া বৈধ অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার হয়নি। লুট হওয়ার এক বছর পর গত ১০ আগস্ট অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেও

ইরানে আবার হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: বাড়ছে যুদ্ধের আশঙ্কা

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধকে ‘সাফল্য’ হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির নেতারা দাবি করছেন, যুদ্ধের মাধ্যমে তারা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা, প্রতিরক্ষা

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের

প্রহসনের ভোটে ভূমিকার অভিযোগে সাবেক সিইসি নূরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রহসনের নির্বাচন পরিচালনা’র অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার

মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী। শুক্রবার দিবাগত রাত ১টার

স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান সাদিক, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা।