স্কুলশিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে বিয়ের অভিযোগ প্রথম স্ত্রীর, তদন্তে নামছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই বিদ্যালয়ের একজন শিক্ষকের বিয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে শিক্ষকের প্রথম স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা যায়, রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন। সাদিয়া তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে মনোয়ার হোসেনের প্রথম স্ত্রী শামীমা জাহান খুটিগাছার তালপুকুরপাড় এলাকায় সাদিয়ার বাড়িতে যান। সেখানে তিনি মনোয়ার ও সাদিয়াকে একই কক্ষে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই সময় বিষয়টি জানতে চাইলে উভয় পরিবারের সদস্যদের বাধা ও হুমকির মুখে তাঁকে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়।

পরদিন সন্ধ্যায় শামীমা জাহান তাড়াশ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে এর আগে স্বামীর বিরুদ্ধে একই ধরনের সম্পর্কের ঘটনায় স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে শিক্ষক মনোয়ার হোসেন ফোনে বিয়ের বিষয়টি অস্বীকার করেন।

তাড়াশ থানার ওসি জানান, তিনি দিনের বেশির ভাগ সময় অফিসের বাইরে থাকায় বিস্তারিত জানা হয়নি। অভিযোগটি পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে প্রয়াত সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রয়াত সমাজসেবক মরহুম আব্দুর রাকিব বিশ্বাসের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক সুবিধাবঞ্চিত

লালমনিরহাট-১ আসনে প্রচার ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত

স্লোগান দিয়ে-গুলি ছুঁড়ে টেন্ডার বাক্স লুট

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ফাঁকা গুলি ছুঁড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার টেন্ডার বাক্স লুট করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে জেলার পবা উপজেলা পরিষদে এ

ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক বাণিজ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়ে গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেশের

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি