স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণ’, লাশ পাওয়া গেল হাতিরঝিলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিন ও রাব্বি মৃধা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই যুবক জানিয়েছেন, হাত-পা বেঁধে পাঁচজন মিলে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করেন তারা।

রবিবার (২ জানুয়ারি) হাতিরঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরী দক্ষিণখানের একটি স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি দক্ষিণখানের বাসা থেকে বের হয় মেয়েটি। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তিন দিন পর ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)। করেন তার বাবা। পরবর্তীতে ২৭ জানুয়ারি একটি মামলা করা হয়। ওই স্কুলছাত্রীর মোবাইল ফোনের সূত্র ধরে রবিনকে শনাক্ত করে পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাড়িচালক রবিন হোসেনের সঙ্গে পরিচয় হয় অষ্টম শ্রেণির ছাত্রীর। দেড় মাসের পরিচয় সূত্রে সাক্ষাতের জন্য তাকে গত ১৬ জানুয়ারি রাজধানীর মহাখালীতে ডেকে নেয় রবিন। সেখান থেকে হাজীরবাগে বন্ধুর ভাড়া করা বাসায় নিয়ে হাত-পা বেঁধে পাঁচজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় সে চিৎকার করলে মুখের মধ্যে কাপড় গুঁজে দেয় তারা। একপর্যায়ে সে মারা গেলে প্লাস্টিকের বস্তায় লাশ ভরে রিকশায় তুলে রাত ৩টার দিকে গুলশান পুলিশ প্লাজার পশ্চিমের ব্রিজ থেকে হাতিরঝিলে ফেলে দেয় তারা।

নিহতের বাবা বলেন,‘আমার যে মেয়েটি স্কুলে যেত, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত, আজ সে লাশ হয়ে বাসায় ফিরেছে। যারা আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন,‘রবিন ও রাব্বির দেওয়া তথ্য অনুযায়ী হাতিরঝিল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দাবানলে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু বেড়ে ১১, আরও প্রাণহনির আশঙ্কা 

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় চিকিৎসকের বরাতে দাবানলে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় শনিবার সকাল) ১১ জনের

হালুয়াঘাটে বনপাড়া আদর্শ কলেজে জাল সনদের ছড়াছড়ি, অধ্যক্ষই মূল হোতা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মিলেছে। প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে অধ্যক্ষসহ ৫৫

গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের লোকজন মানুষের কাছে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা

কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় 

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ২য় টি–টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র সক্রিয়: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র ষড়যন্ত্র শুরু