স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবদলের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান ওরফে জিএস বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে লালমনিরহাট পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

জিএস বাবু লালমনিরহাট সরকারি কলেজের সাবেক জিএস। তিনি জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই স্কুলছাত্রীর বাবা ঢাকায় রিকশা চালান। মা ও ভাই বাসায় না থাকার সুযোগ গতকাল সোমবার বিকেলে বিএনপি নেতা জিএস বাবু মেয়েটির বাড়িতে তাকে ধর্ষণের চেষ্টা চালান।

ওই স্কুলছাত্রী জানায়, ‘মা বাড়িতে ছিলেন না। তখন জিএস বাবু ঘরে ঢুকে আমাকে ডাকলে আমি কাছে যাই। আমার সঙ্গে জোরাজুরি করলে আমি চিৎকার করি। এলাকাবাসী ও আমার ভাই বাড়িতে এসে তাকে হাতেনাতে আটক করে।’ মেয়েটির ভাই বলেন, এ বিষয়ে থানায় মামলা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, ‘এখনো মামলা হয়নি। এ বিষয়ে কথা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন,

নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় দুই শতাধিক রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নেমেছে ব্যাপক তৎপরতা। বড় দলগুলোর পাশাপাশি ছোট ও নবগঠিত দলগুলোও এখন সক্রিয়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে,

জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ। হাদিসে দিনটিকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ হিসেবে ঘোষণা করা হয়েছে। চল্লিশটিরও বেশি হাদিসে জুমার প্রসঙ্গ এসেছে। এতে জুমার

বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে পৌর ৮ নং ওয়ার্ড শেরনগর গ্রামে দু’টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। রোববার সকালে পৌর

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

অনলাইন ডেস্ক: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত

বিএনপির ২০০ প্রার্থী চলতি মাসে পাচ্ছেন ‘সবুজ সংকেত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবরের মধ্যে ২০০ আসনে প্রার্থী বাছাই করে তাদের ‘সবুজ সংকেত’ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী