স্কুলগামী শিক্ষার্থীদের মরণফাঁদ! বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয় সংযোগ সড়কের করুণ দশা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এখন যেন শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন হাট-বাজারে যাতায়াতকারী হাজারো মানুষ প্রতিদিনই পোহাচ্ছেন সীমাহীন দুর্ভোগ।

সরেজমিনে দেখা গেছে, শীলকূপ ইউনিয়ন পরিষদ সড়ক, মরহুম আবুল হোসেন সড়ক এবং ডাক বাংলো সড়কের একাধিক অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও জমে আছে হাঁটুসমান পানি। শিক্ষার্থীদের বই খাতা মাথায় রেখে কর্দমাক্ত পথে চলাচল করতে হচ্ছে। কেউ কেউ ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে ইউনিফর্ম ও স্কুলব্যাগ।

স্থানীয়রা জানান, সড়ক সংস্কারের নামে কয়েক বছর আগে কার্পেটিং ও ইট খুলে ফেলা হলেও এরপর আর কোনো দৃশ্যমান কাজ হয়নি। বর্ষা এলেই দুর্ভোগ চরমে পৌঁছে যায়। অথচ এসব সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন, এরমধ্যে রয়েছে রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসা, বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয়, মনকিচর সরকারী উচ্চ বিদ্যালয়, মনকিচর ওয়াজেদিয়া প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।

একাধিক অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, “জনপ্রতিনিধিরা ভোটের সময় এসে আশ্বাস দিয়ে যান, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। প্রশাসনেরও যেন এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই।”

বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুখ জানান, “জালিয়াখালী বাজার হতে স্কুল পর্যন্ত সড়কের দুর্দশা দীর্ঘদিনের। এ স্কুলের প্রায় ১৮০০ শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে শিক্ষার পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে শারীরিক ঝুঁকি।”

শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, “বৃষ্টির কারণে ঠিকাদারেরা কাজ শুরু করতে পারছে না বলে জানিয়েছে। ইউনিয়ন পরিষদ সড়কের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম ‘বাংলা এডিশন’কে বলেন, “এলাকাবাসীর দাবি ও শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় আমি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি অবহিত করি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ ‘বাংলা এডিশন’কে বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে অবগত করেছেন। সরেজমিন পরিদর্শন করা হবে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, অন্তত ১৫-২০ হাজার মানুষ এই তিনটি সড়কের উপর নির্ভরশীল। সড়কগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করলে দুর্ভোগ লাঘব হবে। শিক্ষার্থীরাও ফিরে পাবে নিরাপদ স্কুল যাত্রা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ

সিরাজগঞ্জে র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাব সদস্যদের দেখে পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে শাওন রেজা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদক সেবন করে বাড়িঘর ভাঙ্গচুরের অভিযোগ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে মাদক সেবন করে বাড়ি ঘর ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে তালম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল

ডাসারে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন ২৪ জন। ইসরায়েলের দাবি, তারা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক: দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক