সৌদি থেকে ফিলিস্তিনিদের দোয়া করে অঝোরে কাঁদলেন ড. মাসুদ

ডেস্ক রিপোর্ট: পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৩০ মার্চ স্বপরিবারে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড.শফিকুল ইসলাম মাসুদ। আগামী ১০ এপ্রিল তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

আজ রোববার (৬ এপ্রিল) পবিত্র ওমরা পালনকালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন ড. শফিকুল ইসলাম মাসুদ। পরে ফিলিস্তিনবাসীর জন্য অঝোরে চোখের পানি ফেলে দোয়া করেন তিনি। এ সময় তিনি কান্নারত অবস্থায় বলেন- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ফিলিস্তিন, প্রিয় গাজা। আমার ভাই ও বোনেরা, কাবার মালিকের কাছ থেকে দোয়া করছি- আল্লাহ সুবাহানাহু তায়ালার কাছে, কাবার মালিক যেমন হস্তিওয়ালাদের দমন করেছিলেন এবং মুসলমানদের হেফাজত করেছিলেন, আল্লাহ তায়ালা যেন আমার ফিলিস্তিনিদের হেফাজত করেন। আমার গাজাকে হেফাজত করেন।

অঝোরে কান্নারত অবস্থায় তিনি আরো বলেন, হে আল্লাহ আমার ভাইবোনদের হেফাজত করো। প্রিয় ফিলিস্তিন আমরা এই কাবার চত্বরে আছি। আমাদের শরীরটা এখানে পরে আছে। কিন্তু আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে। আমরা আসবো। আমরা তোমাদের সাথে গাজি হবো। আমরা তোমাদের সাথে শহিদের কাতারে মিলিত হবে। তোমাদের কেউ হারাতে পারবে না। তোমরা হারলে হেরে যাবে পৃথীবি।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রিয় ফিলিস্তিন- তোমাদের বিজয় দিয়েই শুরু হবে মুসলিম বিশ্বের উম্মাহর বিজয় নিশান। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ফিলিস্তিনির জন্য পুরো মুসলিম উম্মাহ একত্রিত হওয়া খুব জরুরি হয়ে পরেছে। কাল কেয়ামতের দিন আমরা আল্লাহর কাছে কি জবাব দেব। আল্লাহ প্রিয় ফিলিস্তিনকে দয়া করো। আল্লাহ প্রিয় ফিলিস্তিনকে সাহায্য করো।

এ সময় কান্নারত অবস্থায় তিনি আরো বলেন-পবিত্র এই কাবাঘরে দাড়িয়ে আমার নিজের পরিবারের কথা বলতে ইচ্ছে করে না। কাবার মালিকের কাছে বলতে ইচ্ছে করে- মালিক! তুমি হস্তিওয়ালাদের দমন করেছো। সামুদ জাতিকে ধ্বংস করেছেন। আল্লাহ, আপনি ইসরাইলকে তাদের মতো ধ্বংস করে দেন। আল্লাহ নেতানিয়াহুর মতো নরপিচাশকে আপনি ধ্বংস করে দেন। আমীন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ৬০ লাখ টাকা লোপাটের অভিযোগ।

আমিনুল হক,শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০১৫ সালের ৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিগুরুর নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫

তাড়াশে জাতীয় ইমাম সমাবেশ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রয়ারী ) সকালে উপজেলা

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদে আগামী ২০ মে সারাদেশে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে নদীর বালু চুরি

ঠিকানা টিভি ডট প্রেস: আগে বগুড়ায় যমুনা নদীর বৈধ-অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগ নেতারা। গত ৫ আগস্টের পর বিএনপি নেতারা এ ব্যবসার নিয়ন্ত্রণ

নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে আলোচনার পর সংস্কার

জামায়াতে যোগদান করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের ইন্দুরকানীতে হিন্দু সম্প্রদায়ের চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার পলাশ কান্তি মন্ডল ও রবিন ডাকুয়াসহ ওই চারজন প্রাথমিক সদস্য ফরম