সৌদি-ইয়েমেন সীমান্তে তীব্র লড়াই শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের হারদামাউত প্রদেশে তীব্র লড়াই ও সংঘর্ষ শুরু হয়েছে। হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ। এটি ডিসেম্বরের শুরুতে দখল করে নেয় বিচ্ছন্নতাবাদী গোষ্ঠী এসটিসি। ওই সময় থেকে সৌদি আরব তাদের সরে যেতে বলছিল। কিন্তু তারা সরে যায়নি।

এমন পরিস্থিতিতে আজ শুক্রবার (২ জানুয়ারি) হারদাউমাউতকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করতে প্রদেশটির গভর্নর সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পর এসটিসির যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব।

হারদামাউত সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে সৌদি শুরু থেকেই উদ্বিগ্ন ছিল। তারা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরে যেতে আহ্বান জানায়। এরপর গত সপ্তাহে প্রদেশরটির মুকুল্লা বন্দরে প্রথমে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এই প্রদেশটি মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এসটিসি অঞ্চলটি দখল করে ইয়েমেনকে দুই ভাগ করে পুরো দক্ষিণাঞ্চল নিয়ে আলাদা স্বাধীন দেশ গঠন করতে চায়। এতে তাদের সহায়তা করছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু গত বুধবার আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের সব সেনা সরিয়ে নিতে নির্দেশ দেয় ইয়েমেন সরকার। এতে সমর্থন জানায় সৌদি। এরপর আমিরাত তাদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির হারদামাউত অঞ্চলের প্রধান জানিয়েছেন, সৌদির বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সেখানে স্থল হামলার চেষ্টাও চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।এরপর ইয়েমেনের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় এসটিসির যোদ্ধারা। এতে করে সেখানে তীব্র লড়াই শুরু হয়ে যায়।

ইয়েমেনে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের বলেছেন, এসটিসির যোদ্ধাদের ওপর সরাসরি হামলা চালানোর আগে তারা তাদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছেন। কিন্তু আলোচনায় এসটিসি কোনো স্বদিচ্ছা দেখায়নি। এর বদলে সবকিছুতে বাধা দিয়েছে। সঙ্গে হারদামাউত এবং আল-মাহরা প্রদেশে নিজেদের অবস্থা্ন শক্তিশালী করেছে তারা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বজ্রপাতে ছয় জেলায় ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বজ্রপাতে সারাদিনে দেশের ছয় জেলায় ১০ জন মারা গেছেন। মৃত্যুবরণ হওয়া মধ্যে কুমিল্লায় ৩ জন, নারায়নগঞ্জে ১ জন, ঝিনাইদহে ২ জন, গাইবান্ধায় ১ জন,

বিএসএফের হাতে ১০ বছরে নিহত ৩০৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৩০৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপশি আহত হয়েছেন ২৮২ জন।

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাধারণ কিংবা উপনির্বাচনে বলপ্রয়োগ বা জবর-দখলের কারণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করায় সক্ষমতা হারালে ভোটকেন্দ্র কিংবা পুরো নির্বাচনের কার্যক্রম বন্ধ করতে পারবে নির্বাচন

ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেল ৩টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ড. ইউনুস দুনিয়াব্যাপী পরিচিত। তিনি ভালো একজন পারফরমার। কিন্তু বাংলাদেশে এসে দেখা গেলো,

সিরাজগঞ্জে জোড়া খুন: ৪ আসামির মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা