সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি)। সকালে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিমানটি দুবাই পৌঁছায়। তার সঙ্গে ছিলেন স্ত্রী, দুই মেয়ে ও ছেলে। বিমানের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে ভর্তি করা হয় দুবাই হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। তার স্ত্রী ও দুই মেয়ে সৌদি চলে গেছেন। সঙ্গে রয়েছেন ছেলে লাবিব।

এর আগে কারামুক্ত হওয়ার তিন দিন পর গত ১৯ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন বাবর। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ কারাভোগের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান লুৎফুজ্জামান বাবর। এর আগে চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলাতে গত ১৪ জানুয়ারি খালাস পান তিনি। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও গত ১৮ ডিসেম্বর খালাস পান বাবর।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টানা দরপতনে আবার পাঁচ হাজারে ডিএসইএক্স, আস্থার সংকটে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার গঠনের পরও দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরেনি। টানা দরপতন ও তারল্য সংকটের মধ্যে রোববার একদিনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন এবার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন

নাচোলে চুরি যাওয়া গরুসহ আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরু চুরির ঘটনায় এক আসামীকে চুরি যাওয়া গরুসহ গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) রাত

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকার রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে

সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা ও পুত্র আটক 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় কাজের মেয়েকে নিয়মিত ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের