সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার (২২ মার্চ) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট।’

এতে বলা হয়েছে, গত ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২৫ হাজার ১৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৭ হাজার ৮৮৬ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ২৪৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ১৭ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।’

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৫৫৩ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৬৯ শতাংশ, ইয়েমেনি ২৮ শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৬৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৩৬ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঈশ্বরদীতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের একটি আবাসিক ভবন থেকে ইভান কাইটমাজোভ (৪০) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রূপপুর

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অভিনব কায়দায় ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় ১টি

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা

রোববার থেকে আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার থেকে আবারো শুরু হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি

দক্ষিণ সিটি মেয়রের মেয়াদ শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই: আসিফ

আলোচিত ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুনদের শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের স্বরণে ও আহতদের সুস্থতা কামনায় সিরাজগঞ্জে শিবিরের দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায়