সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি আবাসিক কমপাউন্ডে হামলাটি ঘটে। হামলায় ওই ভবনে অবস্থানরত কয়েকজন বিদেশি নাগরিক হতাহত হন।

সৌদি সিভিল ডিফেন্স সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নিহত দুজনের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি নাগরিক। তবে তাদের পরিচয় বা ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা সৌদি আরবের আল-খার্জসহ কয়েকটি স্থানে রাডার সিস্টেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই হামলার ঘটনাতেই হতাহতের ঘটনা ঘটে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনার পর থেকে ইরান পাল্টা হামলা শুরু করেছে। এর অংশ হিসেবে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতে ইসলামীর সম্মেলনে এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের পাশে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার

রায়গঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে

টঙ্গী‌তে ৩৬ ঘন্টা পর নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি: টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারী ফারিয়া তাসনিম জোতির লাশটি ৩৬ ঘন্টা পর উদ্ধার করা

প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করলেন

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশের প্রথম প্রহরে

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই পদে আসীন

সাহসী সাংবাদিক ইমনকে বিএমএসএফের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিক আলী আজগর ইমনকে অভিনন্দন জানায়েছেন। যিনি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের