সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদিতে ব্যাপকভাবে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।,

মন্ত্রণালয় জানায়, ১১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় সমন্বিত তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম ওকাজের বরাতে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জন আবাসন (ইকামা) আইন লঙ্ঘনকারী রয়েছেন। এছাড়া ৩ হাজার ৮০১ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং দুহাজার ৮৮৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপ হিসেবে ২০ হাজারের বেশি আইনভঙ্গকারীকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৮০ জনকে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৬৬১ জনকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১ হাজার ৫০৯ জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপীয় এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪০ জনকে আটক করা হয়েছে।

অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, বর্তমানে ২৯ হাজার ৭৭১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২৮ হাজার ১৯৮ জন পুরুষ ও ১ হাজার ৫৭৩ জন নারী রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও অবৈধভাবে আশ্রয় দেওয়া সম্পত্তি জব্দ করা হতে পারে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান শিক্ষক আসাদুল

যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিলোমিটার যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামায় যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও ধীরগতি। শনিবার (১৪ জুন)

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৩৫ হাজার ৭৮৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল

পানির তীব্র সংকটে ৭০০ পরিবার, ভরসা নালার নোংরা পানি

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে তীব্র পানির সংকট শুরু হয়েছে। নদীসহ ছোট-বড় খাল ও ঝরনা শুকিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার সদর উপজেলার ৪ নম্বর পেরাছড়া

গোপালগঞ্জে মাদকসহ ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে। সোমবার (২০ জানুয়ারি)। রাতে গোপালগঞ্জ