সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

রোববার (৩০ মার্চ) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৭ বছর ধরে এ ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে।

নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। এতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।

মুসল্লিরা আগামীতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।

ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে। দেশবাসীসহ একইদিনে সারা বিশ্বে মুসলমানদের রোজা ও ঈদ পালনের আহ্বান জানাচ্ছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমারখালীতে আজও খোলা হয়নি সেই ইউনিয়ন পরিষদ, ভোগান্তি চরমে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: ঘড়ির কাটায় সকাল ১১টা। টাঙানো হয়নি পতাকা। প্রধান ফটকে ঝুলছে তালা। আসেনি চেয়ারম্যান, সচিব বা মেম্বরদের কেউ। কয়েকজন গ্রামপুলিশ বসে আছেন। আর

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। শুক্রবার

ভারত সীমান্তে টয়লেট বসাচ্ছে পাকিস্তান, উদ্বিগ্ন দিল্লী!

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের বৈরিতার কথা সবার জানা। এ বৈরিতার ধারাবাহিকতায় সীমন্তেও উত্তেজনা প্রায়ই চরমে পৌঁছায়। কিন্তু এবার পাকিস্তান করেছে এক অস্বাভাবিক কাজ। আন্তর্জাতিক সীমান্তের ১৫০

তাড়াশে জাতীয় ইমাম সমাবেশ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রয়ারী ) সকালে উপজেলা

জামায়াতের ২৯৬ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত

ঠিকানা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৯৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। ধাপে ধাপে এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা