সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উৎযাপন 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রায় এক শতাব্দী ধরে এ অঞ্চলের মানুষ সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে রোজা পালন ও ঈদ উদযাপনের এই রেওয়াজ ধরে রেখেছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন। শুধু সদর উপজেলার বদরপুর গ্রামেই প্রায় দুই হাজার মানুষ আগাম ঈদ উদযাপন করেন।

জেলার যেসব গ্রামে আগাম ঈদ উদযাপন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে—গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া ও মৌডুবি; বাউফল উপজেলার মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া ও আমিরাবাদ।

এছাড়া কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া এবং দক্ষিণ দেবপুর।

আগাম ঈদ উদযাপনকারী এসব মানুষ হানাফি মাজহাব ও কাদেরিয়া তরিকার অনুসারী। তাদের বর্তমান পীর হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি ছাড়া সব পদেই আ.লীগের জয়জয়কার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামীপন্থিরা ১৪টিতে জয় পেয়েছেন। সভাপতি পদ ছাড়া অন্য সব পদে তারা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত

এনায়েতপুরে জামায়াতে ইসলামী আলচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানার গোপীনাথপুর ৮নং ওয়াড শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে এসময়ে

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, অংশ নেবেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৮টায়। জামাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, প্রধান

গাজায় পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন,

এস আলম চেয়ারম্যানের বিদেশি বাড়ি ও ২৫ কোম্পানির শেয়ার জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে আরও একধাপ এগোলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার আদালতের আদেশে সাইপ্রাসে তার মালিকানাধীন

পাবনা কারাগারে কয়েদীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অন্যান্য কয়েদীদের সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে।