সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আগাম ঈদ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েকটি এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার সকালে চাঁদপুর, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, জামালপুর, ফরিদপুর, মৌলভীবাজার, ঝালকাঠি, কিশোরগঞ্জ, পটুয়াখালী ও মাদারীপুরের বিভিন্ন স্থানে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বগুড়ার গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলার কয়েকটি গ্রামে শুক্রবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী ও শিশুসহ দেড় শতাধিক মুসল্লি অংশ নেন।

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় ৪০টি গ্রামে আগাম ঈদ উদ্‌যাপন করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার খবরের ভিত্তিতে তারা ঈদ উদ্‌যাপন করছেন।

নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রায় ১১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনের ধারাবাহিকতায় এবারও নজিপুর পৌর এলাকার কলোনিপাড়ায় জামাত অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক মুসল্লি অংশ নেন। ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

দিনাজপুর সদরসহ জেলার ছয়টি উপজেলায় মুসল্লিদের একটি অংশ ঈদের নামাজ আদায় করেন। শহরের চারুবাবুর মোড়, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের কাজিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ মিজান।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের অন্তত ৯টি গ্রামে পাঁচ শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় সকাল ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।

ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর এলাকায় দারুস-সুন্নাহ ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায় নামাজ অনুষ্ঠিত হয়। ওই এলাকার প্রায় ৪০-৪৫টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে আসছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামে সকাল ৭টায় হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদে শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আগাম ঈদ উদ্‌যাপন করেন। ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া আশপাশের কয়েকটি গ্রামেও পৃথক জামাত হয়।

মাদারীপুরের ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ আগাম ঈদ উদ্‌যাপন করেছেন। সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ সিদ্দুকুর রহমান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা, প্রাণ গেল এক তরুণের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রুহান (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে

ঢাকায় ককটেল ফাটিয়ে আ.লীগের মিছিল, অতঃপর….

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে

মেজর সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেন যুবদল নেতা, আন্দোলনের মুখে বহিষ্কার

সিলেট প্রতিনিধি: সিলেটে চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে। এরপর চাঁদাবাজি বন্ধের দাবিতে নগরের জিন্দাবাজারে সড়ক

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৃতীয় দফা বৈঠক মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে

কওমি মাদ্রাসা আমাদের কলিজা, আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজা। জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে এমন প্রচারণাকে