সৌদির তাইফের গভর্নরের সঙ্গে জেদ্দার কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে তাইফের গভর্নর ও কনসাল জেনারেল কুশল বিনিময়ের পর পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল, তাইফ অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা এবং বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধির উপায়। কনসাল জেনারেল বাংলাদেশে সৌদি বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরেন, বিশেষ করে অবকাঠামো, উৎপাদন, জ্বালানি এবং কৃষিভিত্তিক শিল্প খাতে।

সৌদির ২০৩০ এবং অন্য মেগা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে উভয়পক্ষ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগ সম্প্রসারণের সুযোগ অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ এবং সৌদির মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেলের তাইফের গভর্নরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে শিক্ষিত যুবদের কর্মসংস্থানের নতুন দিগন্ত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

চৌহালী যুব অধিকার পরিষদের কমিটি গঠন, সভাপতি হাসান খান তীব্র ও সম্পাদক মো: শাহজালাল রহমান

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি: যুব অধিকার পরিষদের সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নতুন কমিটি গঠিত হয়েছে। ৩৭ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন মো: হাসান খান তীব্র ও সাধারণ

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে বিএনপির সদস্য সংগ্রহ

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঠদান বন্ধ রেখে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম চলছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা

উড্ডয়নের পরই টার্কিশ বিমানে আগুন, নিরাপদে অবতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা

যুক্তরাষ্ট্র-ইসরাইলের লক্ষ্য ব্যর্থ, ইরানের প্রতিরোধে টিকল না কৌশল

অনলাইন ডেস্ক: তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি বলেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় ইসরাইলের অতীত রেকর্ড ভালো না হওয়ায়