সৌদিতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ, মিলবে মক্কা-মদিনাতেও মালিকানা

অনলাইন ডেস্ক: বিদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির সরকার সম্প্রতি একটি আইন অনুমোদন করেছে, যার আওতায় বিদেশিরা সৌদিতে বাড়ি ও সম্পত্তি কিনতে পারবেন। এমনকি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনাতেও মালিকানা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এ আইন কার্যকর হবে। বহুল প্রতীক্ষিত এ আইন সৌদি আরবের অর্থনীতিকে বহুমুখীকরণ এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।

নতুন আইনের আওতায় বিদেশিরা রিয়াদ ও জেদ্দার নির্দিষ্ট এলাকায় রিয়েল এস্টেট কিনতে পারবেন। মক্কা ও মদিনার ক্ষেত্রে থাকছে বিশেষ কিছু শর্ত, যার বিস্তারিত শিগগিরই জানাবে সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।

আইন পাসের পরপরই সৌদির রিয়েল এস্টেট বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বাড়তে শুরু করেছে শেয়ারমূল্যও। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপ সৌদি আবাসন খাতে বৈশ্বিক আগ্রহ এবং বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শিয়ালকোলে লিফলেট বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ

ভূমিকম্প-সুনামির পর অগ্ন্যুৎপাত: সক্রিয় হলো রাশিয়ার ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরি

অনলাইন ডেস্ক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর এবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে। বিশ্বের অন্যতম সক্রিয় ও উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে

টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের তানভীর আহমেদ (১৪) ও হুমাইরার (৮) দাফন সম্পন হয়েছে। মঙ্গলবার

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি, এনসিটিবির সামনে কী ঘটেছিল

অনলাইন ডেস্ক: বাংলাদেশে পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি প্রত্যাহার, নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থী ও ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের এক সংগঠনের বিক্ষোভ চলাকালে হামলার ঘটনাকে কেন্দ্র করে

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

সিরাজগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিতে মানববন্ধন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন মেরিন ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার