সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরইমধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন বলে দূতাবাস জানিয়েছে।

বুধবার (১৭ ডি‌সেম্বর) রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে বাংলাদে‌শি নাগ‌রিকদের সতর্ক করেছে।,

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করে।

এমতাবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

একইসেঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানায় দূতাবাস।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবার মরদেহ আটকে রাখলেন একমাত্র ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিল চার বোন ও এক ভাইয়ের মধ্যে। এ কারণে একমাত্র ছেলের কাছে আশ্রয় না পাওয়া বাবা বৃদ্ধ বয়সে

জামায়াত আমিরের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক: চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেছে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)

আ. লীগকে সমর্থন দিয়ে সাবেক বিএনপি নেতা বললেন, দেশে ফিরবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছেন কিশোরগঞ্জের সাবেক প্রতিমন্ত্রীপুত্র এবং কিছুদিন আগে বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক নেতা অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।, তিনি ছাত্র-জনতার

জাতীয়-স্থানীয় নির্বাচন একসঙ্গে কখনও সম্ভব নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এক সঙ্গে কখনও সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন