সোহাগ হত্যাকাণ্ড: আমরা এখন এতিম হয়ে গেছি বিচার দাবি মেয়ের

নিজস্ব প্রতিবেদক: আমরা এখন এতিম হয়ে গেছি, আমরা কোথায় গিয়ে দাঁড়াব? বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই।’ এমনই হৃদয়বিদারক আর্তি জানিয়েছে ঢাকার মিটফোর্ড হাসপাতালের কাছে নির্মমভাবে নিহত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের ১৪ বছরের মেয়ে সোহানা।

শুক্রবার (১১ জুলাই) সকালে নিহত সোহাগের মরদেহ ঢাকা থেকে তার গ্রামের বাড়ি বরগুনায় আনা হয়। পরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগের বয়স যখন মাত্র সাত মাস, তখন বজ্রপাতে তার বাবা আইউব আলী মারা যান। এরপর মা আলেয়া বেগম সন্তানদের নিয়ে জীবিকার তাগিদে ঢাকায় চলে আসেন। সোহাগ ঢাকায় বড় হন এবং দীর্ঘদিন ধরে মিটফোর্ডে ‘মেসার্স সোহানা মেটাল’ নামের একটি দোকান পরিচালনা করে আসছিলেন।

ওই দোকান থেকে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করতেন অভিযুক্তরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শুরু হয় দ্বন্দ্ব। একপর্যায়ে তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়া হয়।

বুধবার বিকেলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে আটকে রেখে চাপ প্রয়োগ করা হয় চাঁদার জন্য। টাকা দিতে রাজি না হওয়ায় সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে যে ব্যবসা করছিলেন, সেটিই ছিল তার একমাত্র উপার্জনের পথ। কিন্তু যারা তাকে হত্যা করেছে, তারা দীর্ঘদিন ধরে ওই ব্যবসা থেকে চাঁদা দাবি করছিল। আমার স্বামী রাজি না হওয়ায় তারা নির্মমভাবে হত্যা করেছে।’

সোহাগের বোন ফাতেমা বেগম বলেন, ‘প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা চাওয়া হতো। এমনকি তারা দোকানও দখল করতে চেয়েছিল। ভাইয়ের প্রতিবাদই কাল হলো।’

পরিবারের সদস্যরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। হত্যাকাণ্ডটি এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক: ঈদ ঘিরে বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন

পাকিস্তানে ৮০০ বিলিয়ন রুপির স্বর্ণের খনির সন্ধান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ দাবি করেছেন, অ্যাটকে ২৮ লাখ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। যার

ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে,

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর সঙ্গে পার্কে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায়