সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ করবেন।

অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজাদ মজুমদার বলেন, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন।

এই চার ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।’

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে।

আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দাবি আদায়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো স্থগিত বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দাবিগুলো পূরণে সরকার কোনো কার্যকর অগ্রগতি দেখাতে না পারায় সারাদেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকেরা আজও টানা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এতে দ্বিতীয় দিনের

যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ

হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার

বাংলাদেশ দূতকে তলব করে ঢাকার ওপর দোষ চাপাল ভারত

অনলাইন ডেস্ক: আবারও বাংলাদেশ দূতকে তলব করল ভারত। দিল্লিতে বসে শেখ হাসিনার মন্তব্য তাঁর ব্যক্তিগত ও এর সঙ্গে দিল্লির কোনো সম্পৃক্ততা নেই বলে দূতকে জানানো হয়েছে।

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়—এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ