সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম।

মৃতরা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।

জানা যায়, সেপটিক ট্যাংকে মোবাইল পড়ে যাওয়ার পর একজন তা তুলতে যায়। এরপর একে একে আরও ৪ জন যায় এবং সবাই অচেতন হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো একদল যুবক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে একদল যুবক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে নগরীর কোতোয়ালি থানার হাজারী লেনে

গর্ভের সন্তানের স্বীকৃতি দাবিতে শাহজাদপুরে নারীর অনশন

চার দিন ধরে আনছার আলীর বাড়ির সামনে অবস্থান বরিশালের সোনিয়া সিরাজগঞ্জে প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদার দাবিতে বরিশাল থেকে এসে চার

স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান আগামী ২৫ ফেব্রুয়ারি নিজেই আদালত প্রাঙ্গণে গিয়ে গ্রেপ্তার

বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার দুপু্রে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি এলাকায় এ

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মীর বোঝা, বার্ষিক ক্ষতি দেড় হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মীদের কারণে প্রতিবছর প্রায় দেড় হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে। গত সাত বছরে

তাড়াশে জামায়াতের ইফতার মাহফিল উদ্যোগে অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা বিনোদ ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ রমজান )