সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি রিসোর্ট

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনও ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এমন ক্ষতি হয়েছে বলে দাবি দ্বীপের বাসিন্দাদের।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি জানান, গভীর রাতে হঠাৎ করে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপার শায়রী রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এতে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে ৩০টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।’

দ্বীপের বাসিন্দা নুর মুহাম্মদ বলেন, আগুন থেকে প্রথমে শায়রী রিসোর্টে আগুন লাগে। পরে সেখান থেকে আরও দুটি রিসোর্টে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনসহ এগিয়ে এসে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে সেন্টমার্টিন দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

দ্বীপের বাসিন্দা আবুল কালাম বলেন, দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস না থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। দ্বীপের মানুষ সব কিছু থেকে বঞ্চিত। সরকারের উচিত অন্তত মানুষের কথা চিন্তা করে ফায়ার স্টেশন নির্মাণ করা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা’র শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় ‘দারুল হিকমা হিফজ শাখা’র

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে সরকার: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় গিয়েই সরকার জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে।

সিরাজগঞ্জে ক্যাবের উদ্যোগে দ্রব্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রচারণামূলক কর্মসূচি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রচারণামূলক কর্মসূচি

কুমিল্লা’য় অপহরণ মামলার পলাতক আসামী আ.লীগ ক্যাডার খোকন আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী থানাধীন দক্ষিণ চর্থা(ইপিজেড) এলাকায় সেনাবাহিনী’র অভিযান পরিচালনা করে অপহরণ, চাঁদাবাজি, জালিয়াতি ও ভূমি দখলসহ একাধিক মামলার পলাতক

ইরাকের আল-আসাদ বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

নিজস্ব প্রতিবেদক: ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনি ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির