সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের প্রতীক। এই গৌরব ধরে রাখতে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।

আজ রবিবার (৫ জানুয়ারি)’ দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজিত পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয়, খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও তার তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা প্রশংসনীয়।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে।

প্রধান উপদেষ্টা অনুশীলনস্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রমুখ।

এর আগে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে সামরিক ও বেসামরিক উচ্চপস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বডি ওর্ন ক্যামেরা বিতরণ 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কক্সবাজার জেলা পুলিশ বিভিন্ন ইউনিটে ৩৫টি বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে। বুধবার

শৈলকূপায় কুরআন বিতরণ কর্মসূচিতে বাধা, ছাত্রীসংস্থার নিন্দা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত পবিত্র কুরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের বাধার অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। সংস্থার প্রচার

৪১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চরম প্রতিরোধের মুখে পড়ছে। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগ্রাসন, দখল ও নিপীড়নের জবাব দিচ্ছে শক্ত

বিএনপি নেতা অমর কৃষ্ণর উদ্যোগে ৪’শ শীতার্তদের কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাসের নিজ উদ্যোগে পৌর এলাকায় চারশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী)

একযোগে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির ৩৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, ৮৭ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া হয়েছে বলে জানান