সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের কোন জেলে বা সাব জেলে রাখা হবে তার সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ বা সরকার নেবে।

বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।,

আসামিদের কোন জেলে রাখা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন, না অন্য কোথাও রাখবেন৷ এটা যথাযথ কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের।

তাজুল ইসলাম বলেন, আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেইনটেইন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে।

চিফ প্রসিকিউটর বলেন, কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন, এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকায় জোটের

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ হাজারিপাড়া

আইইউবিএটিতে আন্দোলনকারীদের ওপর হামলা, দুই পক্ষের হাতাহাতি বললেন ভিসি

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করছেন রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীরা। এসময় বহিরাগত দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার

মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সচিবালয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক: শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রবিবার দুপুরে পুলিশের মধ্যস্থতায় তারা ভেতরে

অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়ায় বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়ায় তৈরি হচ্ছে সংকট। উচ্চতর ডিগ্রি নিয়েও মিলছে না কাঙ্ক্ষিত কাজের সুযোগ। মূলত বিপুল সংখ্যক

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।, বুধবার দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন