সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো আ. লীগ নেতার পিস্তল, মামলা দুর্বল করতে এজাহারে হয়ে গেল ‘পিস্তলসদৃশ বস্তু’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর এলাকা থেকে গত ২০ ডিসেম্বর ভোরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি, বিদেশি মদ, পাসপোর্টসহ গ্রেফতার করা হয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ নাছির উদ্দিনকে। এর কয়েক ঘণ্টা পর সেনাবাহিনীর ফেসবুক ভেরিফাইড পেজে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য দ্রব্যাদির ছবি সংবলিত এক পোস্টে বলা হয়, ‘আজ ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দক্ষিণ কল্যাণপুরের ইস্টার্ন হাউজিং-২ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নাছির উদ্দিন নামে এক আসামিকে একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, দুটি বিদেশি পিস্তল এবং আট বোতল বিদেশি মদ ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করে। আটক আসামিকে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক এবং বিভিন্ন সরঞ্জামসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে দারুস সালাম থানার পুলিশ প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।’

তবে অভিযোগ উঠেছে, নাছিরকে থানায় হস্তান্তরের পর পালটে যায় দৃশ্যপট। মামলা দুর্বল করতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া সেই দুই বিদেশি পিস্তল দারুস সালাম থানা পুলিশের দায়ের করা মামলায় হয়ে যায় ‘পিস্তলসদৃশ বস্তু’। জব্দকৃত আগ্নেয়াস্ত্রের তালিকায় পিস্তল দুটিকে ‘পিস্তলসদৃশ বস্তু’ বলা হলেও এয়ার গান এবং এয়ারগানের সিসাযুক্ত ৮১০টি পেলেট উদ্ধার বলা হয়েছে। এক্ষেত্রে পুলিশের দায়ের করা মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা উল্লেখ করা হয়েছে। যুক্ত করা হয়নি অবৈধ অস্ত্র-গুলি রাখার ধারা। জব্দ তালিকায় উল্লেখ করা হয়নি অস্ত্রের মালিক নাছির উদ্দিনের দুটি পাসপোর্টও। এর মধ্যে একটি ছিল লাল পাসপোর্ট। অভিযানে সেনাবাহিনী আট বোতল বিদেশি মদ উদ্ধার করার কথা বললেও জব্দ তালিকায় সাত বোতল বিদেশি মদ জব্দ করার কথা উল্লেখ করা হয়েছে। দারুস সালাম থানার এসআই মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।

এ বিষয়ে দারুস সালাম থানার ওসি এস এম জাকারিয়া বলেন, পিস্তল দুটি আসলেই পিস্তল কি না, তা তদন্তের জন্য আমরা ব্যালাস্টিক টেস্টের উদ্যোগ নিয়েছি। এ জন্য জব্দকৃত আলামত সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী রাইফেল উদ্ধারের কথা বললেও প্রকৃতপক্ষে সেটি এয়ারগান। এয়ারগান কোনো আগ্নেয়াস্ত্র নয়। এয়ারগানের যেসব পেলেট জব্দ করা হযেছে, পেলেটও অস্ত্র আইনে মামলা দেওয়ার সুযোগ নেই।

মামলার বাদী দারুস সালাম থানার এসআই মো. মাসুম বিল্লাহ বলেন, উদ্ধার অস্ত্রগুলোর ব্যালাস্টিক টেস্ট রিপোর্টে আসল হিসেবে মতামত পেলে মামলার সঙ্গে অস্ত্র আইনের ধারা সংযোজন করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। শহরের কলেজ রোডে অবস্থিত ‘নিরাময় প্রাইভেট ক্লিনিক’-এ চিকিৎসাধীন অবস্থায়

তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ; সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ রা জুন সোমবার সকালে তাড়াশ উপজেলা

রায়গঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিডিপি ঘুড়কা কার্যালয়ে

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির কেন্দ্র, জেলা, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা নির্বাচন কমিশন

সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে অফিসে উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ করবেন।