সেই হিন্দু যুবককে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন—মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

উল্লেখ্য, ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে এক যুবক নিহত হন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মরদেহে আগুন জ্বালিয়ে দেয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোরআন অবমাননার অভিযোগে তুলির বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা করে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে মশাল মিছিল করেছেন ওই

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা পলাতক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক যুবতীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমান জাকিরের বিরুদ্ধে। অভিযুক্ত জাকির বাংলাদেশ

সাইফের হামলাকারী বাংলাদেশি: মুম্বাই পুলিশ

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ

মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কৌশলগত খারগ দ্বীপে মার্কিন বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চলছে। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন